Monday, April 6, 2026

দিল্লির বিরুদ্ধে ১ রানে জয় আরসিবির

Date:

Share post:

মঙ্গলবার আইপিএলের(Ipl) ম‍্যাচে দিল্লির ক‍্যাপিটলসের (delhi capitals) বিরুদ্ধে জয় পেল রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর(rcb)। এদিন ঋষভের( rishav panth) দিল্লির বিরুদ্ধে ১ রানে জিতল বিরাটের( virat kohli) আরসিবি। আরসিবির হয়ে দুরন্ত ব‍্যাটিং ডিভিলিয়ার্সের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ঋষভ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারের ১৭১ রান করে আরসিবি। আরসিবির হয়ে দুরন্ত ব‍্যাটিং ডিভিলিয়ার্সের। ৭৫ রান করেন তিনি। ৩১ রান করেন রজত পতিদার। ২৫ রান করেন ম‍্যাক্সওয়েল। বিরাট করেন ১২ রান। দিল্লির হয়ে একটি করে উইকেট নেন ইশান্ত শর্মা, রাবাডা, আভেশ খান, অমিত মিশ্র এবং অক্ষর প‍্যাটেল।

জবাবে করতে নেমে ১৭০ রানে শেষ হয়ে যায় দিল্লি। দিল্লির হয়ে লড়াই চালান ঋষভ পন্থ এবং হিটম‍্যায়ার। ৫৮ রান করে অপরাজিত থাকেন পন্থ। ৫৩ রান করে অপরাজিত থাকেন হিটম‍্যায়ার। আরসিবির হয়ে দুটি উইকেট নেন হর্শল প‍্যাটেল। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ এবং জেমিসন।

আরও পড়ুন:সিএবি ওয়ানডে টুর্নামেন্টের প্রথম ডিভিশন লিগ চ‍্যাম্পিয়ন মোহনবাগান, দুরন্ত ব‍্যাটিং অভিমন‍্যু ঈশ্বরনের

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...