Thursday, June 25, 2026

করোনায় প্রয়াত নরেন্দ্র মোদির কাকিমা

Date:

Share post:

কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রধানমন্ত্রীর কাকিমার। সংক্রমণের পর হাসপাতালে চিকিৎসা চলছিল নর্মদাবেন মোদির। ৮০ বছর বয়সে মৃত্যু হল তাঁর।আমেদাবাদ শহরের নিউ রানিপ এলাকায় থাকতেন তিনি।
নর্মদাবেনের স্বামী হলেন জগজীবনদাস মোদির মৃত্যু হয়েছে অনেক বছর আগে। এই জগজীবনদাস হলেন প্রধানমন্ত্রীর বাবা দামোদরদাসের ভাই।
মারণ ভাইরাসে সংক্রমিত হওয়ার পর গত কয়েকদিন ধরে আহমেদাবাদের সিভিল হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি জানিয়েছেন, ‘দিন দশেক আগে আমাদের কাকিমা নর্মদাবেনকে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল অবস্থার অবনতির জন্য। করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই ক্রমাগত তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। আজ উনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী, এদিনও ভারতে একদিনে সংক্রমণের সংখ্যা ফের একবার ৩ লক্ষ ছাড়িয়েছে ৷ গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৩,২৩,১৪৪ জন ৷ মৃত্যু হয়েছে ২৭৭১ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২,৫১,৮২৭ জন ৷

Advt

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...