Wednesday, April 15, 2026

করোনা কাড়ল আরেক সাহিত্যিককে, প্রয়াত অনীশ দেব

Date:

Share post:

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল আরেক সাহিত্যিকের। প্রয়াত সাহিত্যিক অনীশ দেব (Anish Deb)। ভর্তি ছিলেন বেসরকারি হাসপাতালে। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, বুধবার সকাল ৭টা নাগাদ তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্যে শেষ হল একটা অধ্যায়।

পরিবারের সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন প্রবীণ সাহিত্যিক। কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর করোনা (Corona) পরীক্ষার রিপোর্ট পজিটিভ (Positive) আসে। ক্রমশ শারীরিক অবস্থার অবনতি ঘটলে অনীশকে ভেন্টিলেশনে দেওয়া হয়। প্লাজমা ডোনারেরও ব্যবস্থা করা হয়। কিন্তু কোন চেষ্টাই আর কাজে এলো না। বুধবার সকালে মৃত্যু হয় অনীশের।

১৯৫১ সালে কলকাতায় সাহিত্যিক অনীশ দেবের জন্ম। তাঁর প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৬৮-তে সেইসময়ের মাসিক ‘রহস্য’ পত্রিকায়। গোয়েন্দা-রহস্য, থ্রিলার, ভৌতিক-অলৌকিক এবং কল্পবিজ্ঞান নিয়ে অসংখ্য পত্রপত্রিকায় অনীশ দেবের লেখা প্রকাশিত হয়েছে। তাঁর উল্লেখযোগ্য উপন্যাস ও গল্পগ্রন্থ– ঘাসের শিষ নেই, সাপের চোখ, তিরবিদ্ধ, জীবন যখন ফুরিয়ে যায়। সম্পাদনা করেছেন সেরা কল্পবিজ্ঞান, সেরা কিশোর কল্পবিজ্ঞানের গ্রন্থ। তাঁর জনপ্রিয় বিজ্ঞানের বই – বিজ্ঞানের হরেকরকম, হাতে কলমে কম্পিউটার, বিজ্ঞানের দশদিগন্ত। ব্যবহারিক পদার্থবিদ্যার উপর লেখা তাঁর কয়েকটি ইংরেজি বইও রয়েছে।

১৯৯৮ সালে প্রাচীন কলাকেন্দ্র সাহিত্য পুরস্কার ও ১৯৯৯ সালে ডঃ জ্ঞানচন্দ্র ঘোষ পুরস্কারে সম্মানিত হন তিনি। ২০১৯ সালে কিশোর সাহিত্যে সারাজীবনের অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের ‘বিদ্যাসাগর পুরস্কারে’ সম্মানিত করা হয় অনীশ দেবকে।

বাংলা সাহিত্যে কল্পবিজ্ঞানের জগতে অন্যতম দুই নাম ছিলেন অদ্রীশ বর্ধন ও অনীশ দেব। গত বছরই মারা গিয়েছেন অদ্রীশ। এবার করোনা কাড়ল অনীশ দেবও। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলা সাহিত্য মহল।

Advt

 

Related articles

ভোটার স্লিপ বিলির কাজ শুরু: দৃষ্টিহীন ভোটারদের জন্য স্লিপে ও বুথে বিশেষ ব্যবস্থা

প্রথম দফার ভোটের আগে ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছে ভোটার ইনফরমেশন স্লিপ (ভিআইএস)। নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর...

বুকের পাটা থাকলে ৪ তারিখ বাংলায় থাকুন! শাহকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৪ মে বাংলায় থাকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

স্পর্শকাতর জেলাগুলিতে রাজ্য পুলিশের বড় মোতায়েন, কোথায় কত? রইল তালিকা

বাংলার উপর খবদারিতে রাখার জন্য রাজ্য পুলিশের ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন (Election Commission)। তবে এবার সেই রাজ্য...

IPL:বিরাট ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সের, ছিটকে গেলেন রোহিত

মুম্বই ইন্ডিয়ান্স ( Mumbai Indians) শিবিরে দুঃসংবাদ। চোটের জেরে আপাতত মাঠের বাইরে রোহিত শর্মা (Rohit Sharma)। একটি সর্ব...