Wednesday, April 1, 2026

‘আমাকে খুঁজে পায়নি ওদের ব্যর্থতা’, কমিশনকে কটাক্ষ অনুব্রতর

Date:

Share post:

রাত পোহালেই রাজ্যে অষ্টম দফার নির্বাচন। সেই ভোটের আগে শিরোনামেই রইলেন বীরভূমের অনুব্রত। বুধবার সকালে কেন্দ্রীয় বাহিনী বা তাঁর সঙ্গে থাকা ম্যাজিস্ট্রেটকে নির্দিষ্টভাবে কিছু না জানিয়েই হঠাৎ বেপাত্তা হয়ে যান বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। হন্যে হয়ে ঘোরাঘুরির পর শেষপর্যন্ত তাঁর খোঁজ মেলে তারাপীঠে। এই ঘটনার জন্য কমিশন সতর্ক করে অনুব্রত মণ্ডলকে। যদিও এই ঘটনার জন্য সরাসরি নির্বাচন কমিশনকেই দুষলেন অনুব্রত।

বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ‘বেপাত্তা’ হওয়ার ব্যাখ্যা দেন অনুব্রত। তিনি বলেন, ‘এই ঘটনায় আমার দোষ কোথায়? এটা তো যাঁরা আমাকে খুঁজে পায়নি, তাঁদের দোষ। আমি কী করব? আমি তারাপীঠে পুজো দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম। শেষপর্যন্ত জেলাশাসক ফোন করলেন। আমি বললাম কোথায় আপনার লোক? উনি বললেন, যাচ্ছে যাচ্ছে। একটু দাঁড়ান। আমি যদি চলে যেতাম তাহলে আমাকে ধরতেই পারত না। আমিই অপেক্ষা করলাম।’

প্রসঙ্গত, মঙ্গলবার কমিশন জানায়, আগামী ৩০ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত নজরবন্দি থাকবেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত। ভিডিয়োগ্রাফির মাধ্যমে নজর রাখা হবে অনুব্রতর উপর। এ ছাড়া তাঁর সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং এগ্‌জিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

তারপর বুধবার সকালে গাড়ি করে বের হন অনুব্রত। তারপর দশ মিনিট বাদে তাঁর গাড়ি অনুসরণ করতে শুরু করে কমিশনের আধিকারিকরা। কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ বেপাত্তা হয়ে যায় অনুব্রত মণ্ডলের গাড়ি। হন্যে হয়ে অনুব্রতকে খুঁজতে থাকেন কেন্দ্রীয় বাহিনী। প্রায় আড়াই ঘণ্টার পর তারাপীঠ মন্দিরে দেখা যায় তাঁকে। তারা মায়ের গর্ভগৃহে গিয়ে পুজো দেন অনুব্রত।

আরও পড়ুন- অমানবিক দৃশ্য মহারাষ্ট্রে! এক অ্যাম্বুলেন্সেই ২২ মৃতদেহ

Advt

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...