Saturday, April 4, 2026

সাতসকালে প্রবল ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ, উৎস অসমে

Date:

Share post:

এক মাসে ফের দ্বিতীয়বার ভূমিকম্পে কাঁপল শিলিগুড়ি। বুধবার সকাল পৌনে আটটা নাগাদ কেঁপে ওঠে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কেন্দ্রীয় আবহাওয়া মন্ত্রকের সিকিম শাখা সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল অসমে। গুয়াহাটি থেকে প্রায় ৯১ কিলোমিটার দূরে শোনিতপুর এলাকায়। ওই এলাকায় ক্ষতি হয়ে থাকতে পারে। তা নিয়ে খোঁজ চালাচ্ছে প্রশাসন।

চলতি মাসের গোড়ায় এক সন্ধ্যায় শিলিগুড়িতে হালকা ভূমিকম্প হয়। তার উৎস ছিল সিকিম।

এদিন সকালে ভূমিকম্পের তীব্রতা রিখটার মাপে ছিল ৬.২। সূত্র অনুযায়ী, অসমের উদালগুড়ি, শোণিতপুর এলাকায় বেশ কিছু বাড়ির ক্ষতি হয়েছে। উত্তরবঙ্গে অবশ্য বেলা সাড়ে আটটা অবধি ক্ষতির খবর মেলেনি।

তবে ভূমিকম্পের কারণে কিছুক্ষণের জন্য শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহারে আতঙ্ক ছড়ায়। অনেকেই রাস্তায় বেরিয়ে পড়েন।

Advt

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...