Friday, June 26, 2026

ফিরহাদ হাকিমকে শোকজ কমিশনের, ২৪ ঘণ্টায় জবাব তলব

Date:

Share post:

আদর্শ আচরণবিধি বা
‘মডেল কোড অব কন্ডাক্ট’ (MCC) ভঙ্গের অভিযোগ এনে কলকাতা বন্দর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমকে (FirhadHakim) শোকজ করল কমিশন (ECI)। ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব করা হয়েছে।

কমিশনের অভিযোগ, নির্বাচনী প্রচারের সময় তাঁর সমর্থকদের মধ্যে হিংসা ছড়িয়েছেন ফিরহাদ৷ এই অভিযোগ নিয়েই কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ প্রচারে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে হিংসা ছড়াচ্ছেন তিনি। এই অভিযোগ খতিয়ে দেখেই তাঁকে নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে কমিশন।

এদিকে, ফিরহাদ হাকিমের পাল্টা অভিযোগ, তাঁকে এবং তাঁর দলকে নিয়ে অশ্লীল মন্তব্য করছিল এক বিজেপি (BJP) কর্মী। তাঁর মুখে যে সব কথা বসানো হয়েছে তা সম্পূর্ণ ভুয়ো। ফিরহাদের বক্তব্য, “প্রতিটি ইলেকশনের আগে এমন একটা ফেক ভিডিও বিজেপি’র আইটি সেল ছাড়ে।”
ফিরহাদের বিরুদ্ধে বিজেপির অভিযোগ, প্রচারে বেরিয়ে নিজের সমর্থকদের বিজেপি কর্মী ও সমর্থকদের আক্রমণ করতে উস্কানি দিয়েছেন তিনি। একটি ফেসবুক পোস্ট এর লিংক শেয়ার করে কমিশনে এই অভিযোগ আনে বিজেপি।

Advt

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...