Friday, June 12, 2026

পৃথিবীর ১৭ টি দেশে হানা দিয়েছে ভারতীয় স্ট্রেন, ঘোর বিপদের বার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Date:

Share post:

করোনার(coronavirus) দ্বিতীয় ঢেউয়ে বেহাল অবস্থা ভারতের। হাসপাতালে বেড নেই। নেই পর্যাপ্ত অক্সিজেন। দিনে দিনে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কঠিন পরিস্থিতি সামাল দিতে সরকার নিজের মতো করে রণনীতি বানাতে শুরু করেছে। এরই মাঝে ভয়াবহ এই পরিস্থিতিতে আশঙ্কার কথা শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। জানিয়ে দেওয়া হয়েছে, বর্তমানে ভারতে অভিযোজিত এবং ধ্বংসাত্মক রূপ নেওয়া কোভিডের B.1.617 প্রজাতির ভাইরাসের দেখা মিলেছে বিশ্বের ১৭টি দেশে। ভারতে অভিযোজিত হওয়া কোভিডের এই ভাইরাসটি আগের তুলনায় আরো ভয়াবহ।

গত মঙ্গলবার ভারতীয় স্ট্রেনের অস্তিত্ব নিজেদের দেশে পাওয়া গিয়েছে দাবি করে GISAID ডেটাবেসে তথ্য আপলোড করেছে ১৭ টি দেশ। হু-এর তরফ জানানো হয়েছে, অতিমারির সাপ্তাহিক আপডেটে কোভিডের ভারতীয় স্ট্রেনের বেশিরভাগ সিকোয়েন্সই ভারতের পাশাপাশি ব্রিটিশ যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুর থেকে আপলোড করা হয়েছে।

আরও পড়ুন:চাপের মুখে কোভিশিল্ডের দাম কমাল সেরাম

উল্লেখ্য, নিজের বৈশিষ্ট্য পাল্টে ফেলে আরও মারাত্মক আকার ধারণ করেছে করোনাভাইরাসের নতুন এই স্ট্রেন। নয়া স্ট্রেন আরও বেশি সংক্রামক, আরও বেশি মারাত্মক। শুধু তাই নয় ভ্যাকসিনের প্রভাবকেও রীতিমতো উপেক্ষা করে এই প্রজাতির ধ্বংসাত্মক চরিত্র ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে ভারতের মাটিতে। এই পরিস্থিতিতে হু-এর তরফে জানানো হয়েছে এই ভাইরাসের ওপর গবেষণা চালিয়ে যেতেই হবে। ভারতে এই প্রজাতি আরো বেশি সংক্রামক হয়ে উঠেছে। ফলে অন্য প্রজাতিগুলিও যে চরিত্র পাল্টাবে তা আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। এর মধ্যেই স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশাটা আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে। তাই সচেতন না হলে সমূহ বিপদ।

Advt

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...