Friday, June 12, 2026

পি এম কেয়ারস -এর টাকায় কেনা হবে এক লক্ষ পোর্টেবল অক্সিজেন কনসেন্ট্রেটর : নরেন্দ্র মোদি

Date:

Share post:

পি এম কেয়ারস -এর ( pm cares) টাকায় কেনা হবে এক লক্ষ পোর্টেবল অক্সিজেন কনসেন্ট্রেটর (oxygen concentrator)। তৈরি করা হবে ৫০০টি অক্সিজেন জেনারেশন প্লান্ট (oxygen generation plant)। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (prime minister Narendra Modi) নেতৃত্বে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে এক নির্দেশিকায় বলা হয়েছে, যত দ্রুত সম্ভব এই অক্সিজেন কনসেনট্রেটর কেনা হবে। আর যে যে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি সেখানে প্রয়োজন অনুযায়ী এগুলো পাঠিয়ে দেওয়া হবে। আগেই PM Cares তহবিল থেকে ৭১৩টি পিএসএ অক্সিজেন প্লান্ট কেনার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। এবার আরও ৫০০টি অক্সিজেন জেনারেশন প্লান্ট কেনার নির্দেশ দিয়েছেন মোদি। জেলা সদর এবং টায়ার টু শহরগুলির হাসপাতালগুলিতে অক্সিজেনের সমস্যা মেটাতে এই পদক্ষেপ বলে প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে।

বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে যেখানে করোনা রোগীর সংখ্যা বেশি সেখানে কাছাকাছি কোনও অক্সিজেন প্লান্ট নেই। ফলে দূরে থেকে অক্সিজেন নিয়ে আসতে সময় লাগছে। ফলে কয়েক জায়গায় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটছে। তাই এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেসব জায়গায় অক্সিজেনের চাহিদা বেশি সেখানেই অক্সিজেন প্লান্ট তৈরি করা হবে । তার জন্য পিএম কেয়ারসের তহবিল থেকে টাকা বরাদ্দ করা হবে। কেন্দ্রের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বুধবার টুইট করে এই খবর জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও।

Advt

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...