Tuesday, March 24, 2026

ভোট অষ্টমীতে ৩৫ আসনে মেগাফাইট, কমিশনের কড়া নজরে বীরভূম

Date:

Share post:

দীর্ঘ সাত দফা শেষ করে আজ, বৃহস্পতিবার অষ্টম দফার ভোট পর্ব। ৪ টি জেলার মোট ৩৫টি আসনে ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭ টা থেকে। অষ্টম দফার মধ্যে রয়েছে রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত জেলা বীরভূম। গেরুয়া শিবির ও শাসক দলের মধ্যে জোর টক্কর হতে চলেছে অনুব্রত মণ্ডলের জেলায়। বীরভূম ও উত্তর কলকাতা ছাড়া ভোটগ্রহণ হচ্ছে মালদহ ও মুর্শিদাবাদে। আর এই দুই জেলায় সংযুক্ত মোর্চা লড়াইয়ে থাকায় তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে অষ্টম দফা।

অষ্টম দফায় বীরভূমের ১১, মালদহের ১২টির মধ্যে ৬, মুর্শিদাবাদ জেলার ২২টির মধ্যে ১১ ও কলকাতার ১১টির মধ্যে ৭ আসনে ভোটগ্রহণ বৃহস্পতিবার। এবারের নির্বাচন (West Bengal Assembly Election 2021)-কে কার্যত কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়ে ঘিরে রাখল নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার ৪টি জেলার ৩৫ আসনে মোট ভোটার ৮৪ লক্ষ ৯৩ হাজার ২৫৫। এর মধ্যে ৪৩ লক্ষ ৭০ হাজার ৬৯৩ জন পুরুষ ও ৪১ লক্ষ ২২ হাজার ৪০৩ জন মহিলা। অষ্টম দফার নির্বাচনে রয়েছে বেশ কিছু সংবেদনশীল বুথ। এই দফায় মোট বুথের সংখ্যা ১১,৮৬০। মালদহে ২০৭৩ টি বুথের মধ্যে ১১২৮টি সংবেদনশীল। মুর্শিদাবাদে ৩৭৯৬টির মধ্যে ১৮২৫ বুথ স্পর্শকাতর। বীরভূমে মোট বুথের সংখ্যা ৩৯০৮। তার মধ্যে অতিসংবেদনশীল বুথ ১ হাজার ৬০০। কলকাতা উত্তরে রয়েছে ২০৮৩ টি বুথ। অতিসংবেদনশীল ৮৮০টি। অশান্তি এড়াতে এই সব বুথে রয়েছে ওয়েবকাস্টিংয়ের বন্দোবস্ত। নির্বাচন কমিশন সূত্রের খবর, মালদহের ১১২০, মুর্শিদাবাদের ১৬০০, বীরভূমের ১৮২৫ ও উত্তর কলকাতার ১০২০টি বুথে থাকছে ওয়েবকাস্টিং। এই দফায় ৩৫টি আসনের জন্য মোতায়েন থাকছে ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বুথের পাহারায় থাকবে ৬৪১ কোম্পানি। সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে। কমিশন মনে করছে, ওই দুই জেলায় গন্ডগোলের আশঙ্কা রয়েছে। সে কারণে অতিরিক্ত বাহিনী।

প্রসঙ্গত, রাজ্যে এবারের ভোটে ব্যবহার করা হয়েছে মোট ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই শেষ দফা নির্বাচনে ব্যবহার করা হবে। বাকি ৩১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রাথমিকভাবে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসছিল বাংলায়৷ তারপর দফায় দফায় তা বাড়তে-বাড়তে ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে পৌঁছায়।

Advt

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...