Monday, February 23, 2026

অতিমারীতে বিপর্যস্ত বন্ধুপ্রতিম দেশ ভারতে চিকিৎসা সহায়তা সামগ্রী পাঠাচ্ছে সরকার

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

করোনাভাইরাসের মহামারীতে ধুঁকতে থাকা প্রতিবেশী বন্ধু দেশ ভারতের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ।এর অংশ হিসেবে জরুরি চিকিৎসা সামগ্রী ও ওষুধ ভারতে পাঠানো হচ্ছে বলে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ১০ হাজার ভায়াল ইনজেক্টেবল এন্টি-ভাইরাল (ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা ভাইরাস প্রতিরোধক) ও ওরাল এন্টি ভাইরাল (মুখে খাওয়ার ভাইরাস প্রতিরোধক), ৩০ হাজার পিপিই কিট এবং কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং প্রয়োজনীয় ট্যাবলেট রয়েছে সহায়তা সামগ্রীর তালিকায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে করোনাভাইরাস মহামারীতে প্রাণক্ষয়ে গভীর শোক ও সমমর্মিতা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। ঘনিষ্ঠ প্রতিবেশী দেশের এই সঙ্কটময় মুহূর্তে তাদের পাশে থাকার এবং মানুষের জীবন বাঁচাতে সাধ্যমত সব ধরনের সহায়তা দিয়ে যাওয়ার কথা বলেছে ঢাকা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়োজন হলে ভারতকে আরও সহায়তা পাঠাবে বাংলাদেশ।

করোনাভাইরাস মহামারীর শুরু থেকেই বাংলাদেশ ও ভারত পরস্পরের প্রতি সহযোগিতার বার্তা দিয়ে আসছে। বিশ্বের সর্ববৃহৎ টিকা উৎপাদনকারী দেশ ভারত ইতোমধ্যে তাদের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার ৩২ লাখ ডোজ উপহার হিসেবে বাংলাদেশকে দিয়েছে।  ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবারও এক দিনে তিন লাখ ৭৯ হাজার ২৫৭ জন নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছে, যা নতুন বিশ্ব রেকর্ড। এ নিয়ে টানা আট দিন ধরে ভারতে তিন লাখের বেশি করোনাভাইরাস রোগী শনাক্ত হল। গত এক দিনেই ভারতে ৩৬৪৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস, এটাও দেশটিতে নতুন রেকর্ড। মহামারীতে মৃতের সংখ্যা সেখানে দুই লাখ ছাড়িয়ে গেছে।

Advt

spot_img

Related articles

বাড়ি বাড়ি পৌঁছবে পরিশ্রুত পানীয় জল, সেক্টর-৬ শিল্পনগরীর ৪ গ্রামে শুরু বড় প্রকল্প 

সেক্টর-৬ শিল্পনগরী এলাকায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। ওই কর্তৃপক্ষের অধীনস্থ চারটি গ্রামের ২,২৭০টি...

হলিউডকে টেক্কা দিয়ে সেরা ‘বুং’, মণিপুরি ছবির সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী 

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হল আরও একটি নতুন অধ্যায়। ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত, মণিপুরী আবেগঘন নাটক “বুং”...

জামিন হল না সন্দীপসহ আরজি কর ‘আর্থিক বেনিয়ম’ মামলায় ৫ অভিযুক্তের

আরজি কর 'আর্থিক বেনিয়ম' (RG Kar financial irregularities case) মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও...

পর্যটনে এবার পরিবেশের ছোঁয়া, সরকারি গেস্ট হাউসে সবুজ বিদ্যুৎ 

রাজ্যের পর্যটন মানচিত্রে এবার বড়সড় বদল আসতে চলেছে। পরিবেশ রক্ষায় দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক পর্যটকদের আর্কষণ করতে পশ্চিমবঙ্গ পর্যটন...