Saturday, June 27, 2026

আত্মত্যাগ: করোনা আক্রান্ত নবীনকে বেড ছেড়ে বাড়িতে মৃত প্রবীণ আরএসএস সদস্য

Date:

Share post:

করোনা পরিস্থিতি(Corona situation) ভয়াবহ আকার ধারণ করেছে গোটা দেশে। চরম এই পরিস্থিতিতে স্পষ্ট হয়ে উঠেছে দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশাটা। হাসপাতালে বেড নেই, নেই অক্সিজেন। জীবনদায়ী ওষুধের হাহাকার দেখা দিয়েছে গোটা দেশ। এহেন অবস্থায় মাঝেই নজির গড়লেন মহারাষ্ট্রের(Maharashtra) নাগপুর (Nagpur) অশীতিপর করোনা আক্রান্ত এক বৃদ্ধ। ৪০ বছর বয়সী এক ব্যক্তির জীবন বাঁচাতে হাসপাতালের বেড ছেড়ে দিলেন তিনি। এই ঘটনার তিন দিন পর নিজের বাড়িতে অক্সিজেনের অভাবে মৃত্যু হয় ৮৫ বছর বয়সী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের(RSS) অশীতিপর সদস্য নারায়ণ দাভাদকরের(Narayan Davadkar)।

করোনা পরিস্থিতির ভয়াবহ এই সময় যখন প্রায় সমস্ত অসুস্থ ব্যক্তিরা হাসপাতালের বেড ও করোনা রিপোর্ট পেতে মরিয়া হয়ে উঠেছেন ঠিক সেই সময় দাভাদকরের আত্মত্যাগের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। জানা গিয়েছে, দাভাদকরের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার ফলে তার মেয়ে বহু চেষ্টায় হাসপাতালে একটি বেড জোগাড় করেন। ভর্তির সমস্ত কাগজপত্র সম্পূর্ণ করার পর তিনি দেখেন এক যুবতী তাঁর করোনা আক্রান্ত স্বামীর জন্য কেঁদে চলেছেন। অবস্থা গুরুতর, অবিলম্বে বেড দরকার। পরিস্থিতি চোখের সামনে দেখার পর নিজে হাসপাতালে ভর্তি হননি দাভাদকর। তাঁর জন্য বরাদ্দ বেড ওই মহিলার স্বামীর জন্য ছেড়ে দেন তিনি। যুক্তি হিসেবে তিনি জানান, আমার বয়স ৮৫। অনেকদিন বেঁচেছি। আপনাদের উচিত ওই ব্যক্তিকে বেড দেওয়া। ওনার সন্তানদের জন্য বাঁচতে হবে ওনাকে। এরপর হাসপাতাল থেকে বাড়ি চলে আসেন দাভাদকর।

আরও পড়ুন:ইলামবাজারে বিক্ষোভের মুখে বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ, কলকাতায় কল্যাণ, মীনাদেবীর গাড়ি লক্ষ্য করে ‘বাজি’

বাড়ি ফিরে আসার তিনদিন পর গুরুতর অসুস্থ অবস্থায় অক্সিজেনের অভাবে মৃত্যু হয় করোনা আক্রান্ত অশীতিপর ওই বৃদ্ধের। দাভাদকরের এই আত্মত্যাগের ঘটনা প্রকাশ্যে আসার পর মুহূর্তে তা ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়। কঠিন এই সময়ে বিরল এই আত্মত্যাগের প্রশংসা করেছেন নেটিজেনরা।

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...