Friday, April 3, 2026

‘নিজের জন্যও ভাবি না, আমি শুধু জিততে চাই’, ম‍্যাচের সেরা হয়ে বললেন পৃথ্বী

Date:

Share post:

বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের(Kkr) বিরুদ্ধে ৭ উইকেটে জয় পায় দিল্লি ক‍্যাপিটালস( delhi capitals)। পৃথ্বী শাহের( prithvi shah) দুরন্ত ব‍্যাটিং এ ভর করেই এই জয় পায় ঋষভ পন্থের ( rishav panth) দল। দলের হয়ে পারফরম‍‍্যান্স করতে পেরে খুশি শাহ। ৪১ বলে ৮২ রান করেন পৃথ্বী। তবে শতরান না হওয়ায় হতাশ নন তিনি।

এদিন সাংবাদিক সম্মেলনে পৃথ্বী বলেন,” দলের হয়ে এই পারফরম‍্যান্স করতে পেরে খুশি। আমি স্কোরবোর্ডের দিকে তাকাই না। নিজের জন্যও ভাবি না। আমি শুধু জিততে চাই। প্রতি ম‍্যাচে এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।”

এই মুহূর্তে ৭ ম‍্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক‍্যাপিটালস। রবিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি ক‍্যাপিটালস। রাহুলের পাঞ্জাবের বিরুদ্ধে জয় চাইছেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ।

আরও পড়ুন:অক্সিজেনের সঙ্কট মেটাতে সচিনের ১ কোটির অনুদান

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...