Friday, April 3, 2026

বিচার চাই: চোখের জল মুছে ভোট দিল জোড়পাটকি

Date:

Share post:

চোখের জল মুছে ভোটের লাইনে দাঁড়িয়েছিল শীতলকুচির (Shitalkuchi) জোড়পাটকি। আর বৃহস্পতিবার, শেষদফায় ভোট দিয়ে শীতলখুচি-কাণ্ডে নিহত ৪ জনের পরিবারের সদস্যরা ভোট দিয়ে জানালেন, “ভোট দিয়েছি বিচারের আশায়”।

চতুর্থ দফার ভোটে গ্রহণের দিন কেন্দ্রীয় বাহিনীর (Central Force) গুলিতে জোড়পাটকির ১২৬ নম্বর বুথে বাহিনীর গুলিতে মৃত্যু হয় চার স্থানীয় বাসিন্দা- সমিউল মিয়াঁ, মণিরুল মিয়াঁ, হামিদুল মিয়াঁ এবং নুর ইসলাম মিয়াঁর। ঘটনার জেরে ওই বুথে ভোট স্থগিত করা হয়। বৃহস্পতিবার, ফের ভোটগ্রহণ হয় আমতলির মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে। ভোটকেন্দ্রে ঢুকেই কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের সদস্যরা।

নিহত মনিরুলের স্ত্রী রাহিনার মতে, তিনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোট দিয়েছেন। তাঁর স্বামীর মৃত্যুর ঘটনা বিচারের আশায় ভোট দিয়েছেন। “দোষীদের উপযুক্ত শাস্তি চাই।’’ ভোট দেন নিহত হামিদুলের বাবা দিল মহম্মদ মিয়াঁ। ছেলের মৃত্যুর বিচার চান তিনিও।

আরও পড়ুন:করোনায় বেহাল ভারত, ফের মোদিকে কাঠগড়ায় তুলল আন্তর্জাতিক সংবাদমাধ্যম

১০ এপ্রিলের ঘটনা তাড়া করলেও, বৃহস্পতিবার জোড়পাটকিতে অবশ্য নির্বিঘ্নেই ভোট মিটেছে। কমিশন সূত্রে খবর, ভোট পড়েছে ৮৪.২৬ শতাংশ। এখন নিহতদের পরিবার বিচার পান কি না তার আভাস পাওয়া যাবে দোসরা মে।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...