Saturday, February 21, 2026

করোনা পর্যালোচনায় মন্ত্রিসভার বৈঠক মোদির

Date:

Share post:

দেশে উর্ধ্বমুখী করোনা সংক্রমণ ৷ প্রতিদিন প্রায় সাড়ে তিন লাখের বেশি আক্রান্ত হচ্ছেন ৷ বাড়ছে মৃত্যুর সংখ্যাও ৷ এর মধ্যে দেশ জুড়ে অক্সিজেনের হাহাকার, বেড নেই ৷ অক্সিজেনের অভাবে বিভিন্ন রাজ্যে বহু মানুষ মারা যাচ্ছেন ৷ কোনওভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না ৷ এই নিয়ে দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকেও করেছেন মোদি ৷ এবার এই পরিস্থিতিতে মন্ত্রিসভার বৈঠক ডাকলেন নরেন্দ্র মোদি ৷ দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর মন্ত্রিসভার সঙ্গে এই প্রথম বৈঠকে বসতে চলেছেন মোদি ৷
বেলা ১২টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন তিনি ৷ মূলত, করোনা পরিস্থিতি নিয়েই এই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে ৷
শুক্রবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩,৮৬,৪৫২ জন ৷ এই নিয়ে টানা ৯ দিন দেশে দৈনিক সংক্রমণ ৩ লাখের উপরে থাকল ৷

নয়া সংক্রমণে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১,৮৭,৬২,৯৭৬ ৷ গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়ে প্রাণ গিয়েছে ৩৪৯৮ জনের ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২,০৮,৩৩০৷

Advt

spot_img

Related articles

ISL: মিগুয়েল-ইউসেফ যুগলবন্দিতে দিল্লির বিরুদ্ধে দাপুটে জয় ইস্টবেঙ্গলের

আইএসএলের(ISL) শুরুতেই মশালের আগুনে গনগনে আঁচ। বিগত পাঁচ মরশুম ধরে লিগের সূচনাটা একেবারেই ভালো করতে পারেনি লাল হলুদ...

আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার কথা বলেছি: কেন বললেন অভিষেক

“আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার (Age Limit) কথা বলেছি...।“ ফের জল্পনা উস্কে মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

AI-এর ধাক্কায় কি ৯ কোটি ছাঁটাই, নাকি ১৭ কোটি নিয়োগ? আশঙ্কার মধ্যেই আশার আলো দেখালেন নীলেকণি 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর দাপটে বিশ্বজুড়ে কর্মহীন হওয়ার যে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, তাকে ঘিরে আইটি মহলে বিতর্ক...

১৫০ জেলা বিচারক, সাত প্রাক্তন বিচারপতি: SIR-এ সোমবার থেকেই সহযোগিতা বিচার বিভাগের

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আসা ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারবিভাগীয় আধিকারিকরা। কলকাতা...