Sunday, June 28, 2026

ভোট মিটতেই করোনা মোকাবিলায় কড়া নির্দেশিকা রাজ্য সরকারের

Date:

Share post:

জল্পনা ছিল ভোট পরেই ফের লকডাউনের পথে হাঁটতে পারে রাজ্য। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) আগেই জানিয়ে দিয়েছিলেন, লকডাউন (Lockdown) করতে চান না তিনি। তাতে জীবন-জীবিকার সমস্যা হয়। তবে এবার নিউ নর্মাল পরিস্থিতিতে যে ধরনের নিষেধাজ্ঞা বজায় ছিল সেটাই আরোপ করছে সরকার। বেড়ে চলা করোনা সংক্রমণ আটকাতে রাজ্য সরকার নয়া নির্দেশিকা জারি করেছে। সেই অনুযায়ী, ফের বন্ধ হচ্ছে শপিং কমপ্লেক্স, মল (Mall), সিনেমা হল (Cinema Hall), সুইমিং পুল, জিম (Gym), স্পোর্টস কমপ্লেক্স, বিউটি পার্লার, স্পা, রেস্তোরাঁ (Restaurants), বার (Bar)। এছাড়াও সব ধরণের জমায়েতে নিষেধাজ্ঞা থাকছে। শুক্রবার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।

খাদ্য দ্রব্য ছাড়া বাকি সমস্ত হোম ডেলিভারিও বন্ধ থাকবে। যেহেতু রেস্তোরাঁ বন্ধ রাখা হচ্ছে, সেই কারণে খাবারের হোম ডেলিভারির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়নি।

এর পাশাপাশি বাজার খোলা নিয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।

• বাজার খোলা থাকবে সকাল 7 টা থেকে 10 টা এবং বিকেল 3টে থেকে 5 টা।
• এই আওতা থেকে বাদ ওষুধ ও মুদির দোকান।

নির্বাচনের ফল ঘোষণার পর বিজয় মিছিল নিয়ে নির্বাচন কমিশন যে নিষেধাজ্ঞা জারি করেছে, তাও বহাল থাকবে বলে এই নির্দেশিকায় জানানো হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, নির্দেশ অমান্য করলে আইনানুগ পদক্ষেপ করা হবে। সূত্রের খবর, ধীরে ধীরে এই বন্ধের প্রক্রিয়া আরও বাড়াবে রাজ্য সরকার।

Advt

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...