Friday, June 26, 2026

করোনা আক্রান্ত অভিনেত্রী অনসূয়া মজুমদার, রয়েছেন হোম আইসোলেশনে

Date:

Share post:

টলিপাড়ায় এবার করোনার প্রকোপে বর্ষীয়ান অভিনেত্রী অনসূয়া মজুমদার। মেগা সিরিয়ালের পাশাপাশি চলচ্চিত্রেও সমানভাবে কাজ করেছেন এই অভিনেত্রী। তাঁর শরীরেও এবার থাবা বসাল করোনা। জানা গিয়েছে, সামান্য জ্বর ও গায়ে হাতে ব্যাথা শুরু হতেই ডাক্তারের পরামর্শ মেনে কোভিড টেস্ট করানো হয় তাঁর। এরপরই রিপোর্ট পজিটিভ আসে। আপাতত হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন তিনি।
জানা গিয়েছে, চিকিৎসকের পরামর্শ মতো সকল সুরক্ষা বিধি মেনে চলছেন অভিনেত্রী অনসূয়া মজুমদার। এমনকি নিয়ম মেনে ওষুধও খাচ্ছেন। গত কয়েকদিন তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের কোভিড টেস্ট করার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী।
প্রসঙ্গত এর আগে করোনার কবলে পড়েছেন টলিউডের চৈতি ঘোষাল, শুভশ্রী, জিৎ, পরিচালক কৌশিক সেন ও কৌশিক গাঙ্গুলি। এবার তাঁদের দলে নাম লেখালেন অনসূয়া মজুমদারও।

Advt

Related articles

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...