Wednesday, June 24, 2026

ডেথ সার্টিফিকেট-সহ করোনায় মৃতদের দ্রুত সৎকার, দেখভালে নবান্নের ৪৬৬ নোডাল অফিসার

Date:

Share post:

প্রতিদিন আসছে একের পর এক করোনা (Corona) আক্রান্তর মৃতদেহ (Dead Body)। ধাপায় (Dhapa) মৃতদেহের স্তূপ। এর মধ্যে অনেক দেহ সৎকার করতে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাচ্ছে। যাতে দ্রুত মৃতদেহ সৎকার করা যায়, সে ব্যাপারে সচেষ্ট হলো রাজ্য সরকার।

মৃত্যুর ৩ ঘণ্টার মধ্যে শেষকৃত্য সম্পন্ন করতে হবে। সৎকার পদ্ধতি নিশ্চিত করতে শুক্রবার ৪৬৬ জন নোডাল অফিসার (Nodal officer) নিয়োগের ঘোষণা করল রাজ্য। নবান্ন (Nabanna) সূত্রে খবর, করোনায় মৃতের শেষকৃত্যের সমস্ত খরচও রাজ্য বহন করবে। তবে ডেথ সার্টিফিকেট (Death Certificate) দেখাতে হবে পরিবারকে।

নবান্ন জানিয়েছে, নোডাল অফিসাররাই এখন থেকে করোনা রোগীদের মৃতদেহ সৎকারের দায়িত্বে থাকবেন। তাঁদের নাম এবং ফোন নম্বর জানিয়ে বিজ্ঞপ্তিও (Notification) প্রকাশ করেছে রাজ্য সরকার (State Government)। কলকাতা এবং আশপাশের শহরাঞ্চলের জন্য ১২৪ জন নোডাল অফিসার এবং গ্রামীণ এলাকার জন্য ৩৪২ জন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে।

নবান্নের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে চিকিৎসকের অধীনে করোনা রোগীর চিকিৎসা চলছিল, মৃত্যু হলে তিনিই ডেথ সার্টিফিকেট দিতে পারবেন। এমনকি রোগীর ব্যক্তিগত চিকিৎসকও ডেথ সার্টিফিকেট দিতে পারবেন। হাসপাতালে মৃত্যু হলেও এই নিয়ম বজায় থাকবে। কোনও রোগীকে স্থানান্তরের সময় মৃত্যু হলে, যে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, তাদেরই ডেথ সার্টিফিকেট দিতে হত। এখন সেই নিয়ম বদলে রোগীকে রেফার করার পরে যে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তারা ডেথ সার্টিফিকেট দেবে। রোগীর দেহ সৎকারে পুলিশের নো অবজেকশন সার্টিফিকেট (NOC) লাগবে না বলে জানিয়েছে প্রশাসন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হলে তা আগে সংশ্লিষ্ট নোডাল অফিসারকে জানাতে হবে। প্রতি পুরসভায় নোডাল আধিকারিক রাখবে সরকার। রোগীর মৃত্যুর তিন ঘণ্টার মধ্যে শেষকৃত্যের (Last Rites) ব্যবস্থা করবেন তাঁরাই। শেষকৃত্যে রোগীর পরিজন হাজির থাকতে পারবেন। মাস্ক (Mask) ও পিপিই কিট (PPE Kit) পরে মাত্র ৫ জন হাজির থাকতে পারবেন শেষকৃত্যে।

আরও পড়ুন:গুজরাতের কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু ১৮ রোগীর

Advt

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...