Friday, June 26, 2026

নিমতলা শ্মশানে শুধুমাত্র করোনায় মৃতদের দেহ সৎকার হবে , জানিয়ে দিল কলকাতা পুরসভা

Date:

Share post:

মৃত্যু মিছিল বাড়ছেই। কিন্তু দেহ সৎকার করার স্থান বা মানুষ কিছুই পাওয়া যাচ্ছে না। এমনকী হাসপাতালগুলির মর্গেও মরদেহ জমিয়ে রাখার জায়গা হচ্ছে না। এই ভয়াবহতম সংকটজনক পরিস্থিতিতে নজিরবিহীন সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, নিমতলা শ্মশানে শুধুমাত্র করোনায় মৃতদের দেহ দাহ করা হবে।

শনিবার থেকে সোমবার রাত পর্যন্ত একটানা নিমতলা শ্মশানে শুধুমাত্র করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের দেহ দাহ করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। এর জন্য নিমতলা শ্মশানের ১২ টি চুল্লি টানা ১৫ ঘণ্টা কাজ করবে। বলে জানানো হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, গতকাল যেখানে মৃতদেহের সংখ্যা ছিল ২১০-এর আশেপাশে , তা আজ বেড়ে হয়েছে প্রায় ৩০০ । এই অবস্থায় সমস্যার সমাধান করতে মানুষের পাশে দাঁড়ালো কলকাতা পুরসভা। শনিবার রাত ৮ টা থেকে শুরু হবে এই কাজ। সোমবার মধ্যরাত পর্যন্ত নিমতলা শ্মশানের ১২ টি চুল্লিতে শুধুমাত্র কোভিডে মৃত ব্যক্তিদের দেহ দাহ করা হবে। যদিও অন্য কারণে মৃতদের দেহ সেখানে একেবারেই দাহ করা হবে না কী না সে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। অবস্থা বুঝে ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। আগামী সোমবার মধ্যরাতের পর e নিয়ে সিদ্ধান্ত হতে পারে। ততক্ষণ কোভিড ছাড়া অন্যা মৃতদেহগুলিকে পাশ্ববর্তী শ্মশানগুলিতে সৎকারের আবেদন জানানো হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে।

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...