Wednesday, June 10, 2026

স্বাস্থ্য দফতরের নয়া নির্দেশিকা, করোনার উপসর্গ থাকলেই ভর্তি হওয়া যাবে হাসপাতালে

Date:

Share post:

কোভিড (Covid) পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হচ্ছে। এদিকে রোগীর শরীরে স্পষ্ট হচ্ছে উপসর্গ। কিন্তু রিপোর্ট (Result) না পাওয়ায় চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে রোগী ও তাঁর পরিবারকে- এই চিত্র রাজ্যের সর্বত্র। একের পর এক হাসপাতাল (Hospital) ঘুরেও মেলেনি পরিষেবা। এই হয়রানি ঠেকাতে এগিয়ে এসেছে রাজ্য স্বাস্থ্য দফতর। নির্দেশিকা জারি করে জানিয়েছে, সামান্যতম কোভিডের উপসর্গ থাকলেও রোগীকে ভর্তি নিতে হবে হাসপাতালকে। রেফার করা যাবে না। পরিস্থিতি আশঙ্কাজনক বলে তো কোন অবস্থাতেই রেফার করা যাবে না।

এ রাজ্যে করোনা সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দৈনিক টেস্ট। তবে তা নিয়েও দেখা দিয়েছে সমস্যা। টেস্টের (Test) রিপোর্ট পেতে ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় লেগে যাচ্ছে। অনেকক্ষেত্রেই টেস্ট করার পরে স্বাভাবিক জীবন-যাপন করছেন রোগী। পরে রিপোর্ট পজেটিভ (Positive) হলে দেখা যাচ্ছে অনেকের সংস্পর্শেই গিয়েছিলেন তিনি। ওই রোগীর থেকে অনেকে আক্রান্ত হচ্ছেন। কখনও আবার রিপোর্ট আসার আগেই রোগী অসুস্থ হয়ে পড়ছেন, অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে। কিন্তু রিপোর্ট না থাকায় হাসপাতালে চিকিৎসা পেতে চরম সমস্যায় পড়তে হচ্ছিল রোগীকে। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা নজরে আসে স্বাস্থ্য দফতরের। এরপরেই নির্দেশিকা জারির সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্দেশ অনুযায়ী, কোনও রোগী করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে এলে দ্রুত তাঁকে হাসপাতালের সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস বা সারি ওয়ার্ডে ভর্তি নিতে হবে। র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে দ্রুত চিকিৎসা শুরুর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। নয়া নির্দেশ অনুযায়ী, র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়েই, দ্রুত চিকিৎসা শুরু করতে হবে।র‍্যাপিড অ্যান্টিজেনের রিপোর্ট নেগেটিভ আসার পরেও যদি চিকিৎসকের কোনও সন্দেহ থাকে তবে আরটি-পিসিআর পরীক্ষা করা যেতে পারে বলে নির্দেশে জানানো হয়েছে।

 

Advt

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...