Friday, April 3, 2026

পরিস্থিতি মোকাবিলায় লকডাউনের মেয়াদ ফের বাড়াল কেজরিওয়াল সরকার

Date:

Share post:

রাজধানীতে মৃত্যু-মিছিল অব্যাহত। পরিস্থিতি মোকাবিলায় লকডাউনের (Lockdown) মেয়াদ বাড়াল দিল্লি সরকার। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) নিজের টুইটার হ্যান্ডেলে জানান, আরও ১ সপ্তাহের জন্য দিল্লিতে (Delhi) লকডাউন বাড়ানো হল। প্রথম দফা লকডাউন শেষের পরে ২৫ এপ্রিল আরও ১ সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়েছিল কেজরিওয়াল সরকার। কিন্তু রবিবার একটি সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী জানান, “দিল্লিতে ৩ মে ভোর ৫টা পর্যন্ত লকডাউন জারি থাকবে”।

সোমবার দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই দিল্লির সরকার ফের বাড়ানোর কথা ঘোষণা করেছে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বিগত চার সপ্তাহ ধরে দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দিল্লিতে।

আরও পড়ুন- ভারতের সঙ্গে বিমান সংযোগ বিচ্ছিন্ন করল আমেরিকার বাইডেন সরকার

কলোনার দ্বিতীয় ঢেউয়ঢর জেরে ১৯ এপ্রিল প্রথম ৬ দিনের লকডাউন ঘোষণা করেছিল কেজরিওয়াল সরকার। সংক্রমণের ছড়িয়ে পড়ায় আরও ৭ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ফের লকডাউনের মেয়াদ ১ সপ্তাহ বাড়ানো হল।

আরও পড়ুন- অক্সিজেন পাইপ লাইনে বরফ, বেলেঘাটা আইডি-তে চূড়ান্ত সমস্যায় রোগীরা

Advt

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...