Friday, June 26, 2026

ফল প্রকাশের পরই ইন্টার্নদের কাজে যোগ দিতে হবে, নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

এবছর এমবিবিএস ফাইনাল পরীক্ষার ফল প্রকাশের পরই ইন্টার্নদের কাজে যোগ দিতে হবে। শুক্রবার স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, সাধারণ নাগরিকদের পরিষেবা দেওয়ার জন্য আগামী সোমবার থেকেই যুদ্ধকালীন তৎপরতায় ইন্টার্ন দের কাজে যোগ দিতে হবে।

সাধারনত সরকারি হাসাতালগুলোতে রোগীদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ইন্টার্ন দের উপরেই নির্ভর করা হয়। কিন্তু গত এক বছর ধরে করোনা বিভ্রাটের জেরে নিয়মিত প্রক্রিয়ায় কিছু বিঘ্ন ঘটেছে। তাই ইন্টার্নের অভাবে চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছে রাজ্যের একাধিক হাসপাতাল। বিশেষত এই কোভিড পরিস্থিতিতে করোনা স্পেশ্যাল হাসপাতালগুলির ক্ষেত্রে রোগীদের পরিষেবা দেওয়ার দায়িত্ব পালন করতে হয় মূলত ইন্টার্ন চিকিৎসকদের। কিন্তু ইন্টার্ন সঙ্কটের কারণে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হচ্ছিল। সেই কারণেই স্বাস্হ্য দফতর এই নির্দেশিকা জারি করেছে বলে মনে করা হচ্ছে।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...