Friday, June 26, 2026

মালদায় বিজেপি প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গ্রেফতার দলীয় নেতা! কেঁচো খুঁড়তে কেউটে

Date:

Share post:

ফের বিজেপি (BJP) শিবিরে বড়সড় রাজনৈতিক ষড়যন্ত্র ফাঁস! ভোটের ঠিক আগেই মালদহের (Maldah) বিজেপি প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্যকর মোড়। তদন্তে নেমে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এলো। দলীয় কর্মীর উপর হামলা ও গুলি চালানোর ঘটনায় গ্রেফতার খোদ বিজেপির মণ্ডল সভাপতি। ধৃতের নাম নিতাই মণ্ডল। ভোটে দলের টিকিট না পেয়ে ক্ষোভে-অপমানে মালদহের প্রার্থী গোপালচন্দ্র সাহার উপর হামলা চালিয়ে ছিল নিতাই। “সুপারি” প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করেছিল নিজের দলের প্রার্থীকেই। ধৃত পুরাতন মালদহের পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিরোধী দলনেতা।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল মালদহের বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহাকে লক্ষ্য করে গুলি চালায় একদল দুষ্কৃতী। গলা ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল গুলি। ভোট বাজারে খুব স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরের পক্ষে এই ঘটনার চাপানো হয়েছিল তৃণমূলের উপর। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পুলিশের উপর চাপ তৈরি করা হয়েছিল বিজেপির তরফে। এই ঘটনাকে সামনে রেখে ভোটের প্রচারেও তৃণমূলকে তুলোধনা করেছিল বিজেপি। কিন্তু তদন্তে বেরিয়ে এলো অন্য তথ্য। যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে।

গুলি চালানোর পাঁচ দিনের মাথায় ৬ বিজেপি কর্মী-সমর্থকই গ্রেফতার হয়। তাদের জেরা করে সুপারি কিলার সাহেব ঘোষের হদিশ পায় পুলিশ। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রও। নগদ ৩ লক্ষ টাকা। আর পেশাদার খুনি সাহেবকে জেরা করতেই উঠে আসে বিজেপি মণ্ডল সভাপতি নিতাই মণ্ডলের নাম।

আরও পড়ুন:হ্যাটট্রিক হচ্ছে মমতার, জুয়া-সাট্টা বাজারে তৃণমূলের পক্ষেই বাজি

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...