Friday, April 3, 2026

পেটের টানে ভিক্ষাবৃত্তি সম্বল প্রবীণ অভিনেতার!

Date:

Share post:

পেট বড় বালাই। আর সেই পেটের তাগিদে বাংলা টেলি জগত ও থিয়েটারের পরিচিত মুখ প্রবীণ অভিনেতা শঙ্কর ঘোষাল আজ বাঁচার তাগিদে ভিক্ষা করছেন । এ দৃশ্য দেখে আমাদের লজ্জা লাগে! দীর্ঘ ৫০বছর যিনি নাটক-থিয়েটার জগতের সঙ্গে যুক্ত, বহু সিরিয়ালে অভিনয় করেছেন সেই সত্তর বছরের প্রবীণ অভিনেতাকে আজ ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে শুধুমাত্র পেটের তাগিদে! এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে টেলি জগতে।
আর যিনি এই প্রবীণ অভিনেতা, দুরাবস্থার কথা প্রকাশ্যে এনেছেন তিনি ও অভিনেতা। ‘মহাপীঠ তারাপীঠ’ সিরিয়ালে বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করছেন সব‍্যসাচী চৌধুরী।
নিজের ফেসবুক পেজে শঙ্কর ঘোষালের জন‍্য সাহায‍্য চেয়ে একটি বড়সড় পোস্ট করেছেন অভিনেতা। সেখানেই শঙ্করবাবুর দুরবস্থার কথা জানিয়েছেন তিনি। উত্তম কুমার, সলিল চৌধুরীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে শঙ্কর ঘোষালের । অথচ এখন বাংলা সিরিয়ালে তিনি ব্রাত্য । এখন একমুঠো ভাত জোগাড় করার জন‍্যও হিমশিম খাচ্ছেন সত্তর বছরের মানুষটা।
মহাপীঠ তারাপীঠ সিরিয়ালেই একটি ছোট্ট চরিত্রে তিনদিন কাজ করেছিলেন শঙ্কর বাবু। তারপর জি বাংলার সিরিয়াল ‘সৌদামিনীর সংসার’এ শেষ অভিনয় করেন তিনি। এরপর আর কোনও সিরিয়ালেই কাজ জোটাতে পারেননি এক সময়ের থিয়েটার শিল্পী।
প্রবীণ মানুষটির এই দুরবস্থার কথা শুনে সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছেন সব‍্যসাচী ও তাঁর প্রেমিকা অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সাধ‍্যমতো খাবার পৌঁছে দিয়েছেন তাঁরা শঙ্করবাবুকে। ঐন্দ্রিলা এই মুহূর্তে ক‍্যানসারের সঙ্গে লড়ছেন। কেমোথেরাপি চলছে তাঁর। একটা মানুষ যখন ক্যান্সারকে জয় করার জন্য লড়ছেন, তখন টাকা হাতে দিয়ে যখন শঙ্করবাবুর মতো অভিনেতাকে সাহায্য করার আবেদন জানায়, তখন আর পেছন ফিরে তাকাননি অভিনেতা সব্যসাচী । তিনি কৃতজ্ঞ ঐন্দ্রিলার এই দৃঢ় মনোভাব দেখে । ফেসবুক পেজে তিনি লিখেছেন, ঐন্দ্রিলা যদি পারে আমরা কেন পারব না। তার ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন অনেকেই । শঙ্করবাবুর ঠিকানা এবং ফোন নম্বর শেয়ার করেছেন অভিনেতা । সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই।

Advt

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...