Wednesday, June 24, 2026

ল্যান্ডস্লাইড ভিকট্রি, করোনা কমলে বিজয়োৎসব হবে ব্রিগেডে: মমতা

Date:

Share post:

২০২১-এর বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর বাংলার মানুষকে ধন্যবাদ জানালেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। রবিবার, সন্ধেয় কালীঘাটে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে তিনি বলেন, “বাংলার মানুষের জয় হয়েছে। সংহতির জয় হয়েছে”। তৃণমূল নেত্রীর মতে, “বাংলা আজ ভারতকে বাঁচিয়েছে”।

তৃণমূল সুপ্রিমো বলেন, “এতটা পাব ভাবতে পারিনি। মানুষ ঢেলে দিয়েছেন। ল্যান্ডস্লাইড ভিকট্রি”।এই জয়কে ল্যান্ডস্লাইড ভিকট্রি বলে উল্লেখ করলেও তৃণমূল সুপ্রিমো জানিয়ে দেন, এখনই কোনও বিজয় উৎসব হবে না। দলের নেতা-কর্মীদের তিনি অনুরোধ করেন রাজ্যের করোনা (Carona) পরিস্থিতির কথা মাথায় রেখে এখনই বিজয় মিছিল না করতে। কোভিড (Covid) পরিস্থিতি কেটে গেলে ব্রিগেডে বিজয় উৎসব হবে বলে ঘোষণা করেন মমতা।

তৃণমূলের এই বিপুল জয়ের জন্য সারাদেশের রাজনৈতিক নেতা-নেত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন। তিনিও তাঁদের ধন্যবাদ জানান। একই সঙ্গে মমতা বলেন, “এই জয়ে আমি বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ। মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রাখব”।

ভোট প্রচারের শুরু থেকেই তৃণমূলের স্লোগান ছিল “খেলা হবে”। বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে মঞ্চ থেকে কর্মীদের দিকে ফুটবল ছুড়ে দিয়েছিলেন তৃণমূল নেত্রী। জয়ের পরে তিনি জানান, “সত্যি খেলা হয়েছে। আমরা জিতেছি। গ্রামীণ ফুটবল ক্লাবগুলিতে ৫০ হাজার ফুটবল দেব”। এবার কি লক্ষ্য জাতীয় রাজনীতি? এখনই প্রশ্নর উত্তর দিতে চাননি মমতা। তাঁর মতে, রাজ্যের করোনা পরিস্থিতি সামলানোই এখন সামনে সবচেয়ে বড় কাজ।

আরও পড়ুন- বিপুল জয়েও কমিশনের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ মমতা, সাংবিধানিক বেঞ্চে নালিশ জানাবে তৃণমূল

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...