Tuesday, June 23, 2026

ভোটে হেরে বাংলার মানুষকে তোপ বাবুলের, বিতর্ক বাড়তেই মুছলেন পোস্ট

Date:

Share post:

সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী হওয়া সত্বেও দলের নির্দেশে একুশের বিধানসভা ভোটে টালিগঞ্জ(Tollygunge) আসন থেকে দাঁড়িয়েছিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়(Babul Supriyo)। যদিও সেখানে তৃণমূল(TMC) প্রার্থী অরূপ বিশ্বাসের(Arup Biswas) কাছে ৫০ হাজার ভোটে হেরেছেন তিনি। অন্যদিকে সুর সপ্তমে তুলে ২০০ আসনের দাবি করা বিজেপি(BJP) আটকে গিয়েছে মাত্র ৭৮-এ। নিজের আসন তো বটেই দলের এই করুণ হারের পর বাংলার মানুষের উপর তেলেবেগুনে জ্বলে উঠলেন বাবুল সুপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বার্তা লিখে উগরে দিলেন ক্ষোভ। জানালেন, “বিজেপিকে সুযোগ না দিয়ে বাংলার মানুষ ঐতিহাসিক ভুল করল।”

বাংলা তো বটেই, নিজের কেন্দ্র টালিগঞ্জ হার কার্যত নিশ্চিত হওয়ার পর বাংলার মানুষের উপর ক্ষোভ উগরে দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন বাবুল সুপ্রিয়। যেখানে তিনি লেখেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাব না কিংবা বলব না মানুষের রায় মাথা পেতে নিলাম। কারণ আমি মনে করি বাংলার মানুষ ঐতিহাসিক ভুল করেছে বিজেপিকে সরকার গড়ার সুযোগ না দিয়ে। বরং দুর্নীতিপরায়ণ, অযোগ্য, অসৎ একটা সরকার নির্বাচন করেছে। নির্মম এক মহিলাকে ক্ষমতায় ফিরিয়েছে।‘

আরও পড়ুন:বিপুল জয়েও কমিশনের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ মমতা, সাংবিধানিক বেঞ্চে নালিশ জানাবে তৃণমূল

এর পাশাপাশি তিনি আরো লেখেন, “তবে এটাও ঠিক যে একজন আইন অনুসরণকারী নাগরিক হিসেবে একটা গণতান্ত্রিক দেশের মানুষের রায়কে শুধু মেনে চলবো। এর বেশি কিছুই নয়।” তবে সোশ্যাল মিডিয়ায় বাবুল সুপ্রিয় এই পোস্টটি করার পর। প্রচুর মানুষ মন্তব্য করতে শুরু করেন। বাবুলকে কটাক্ষ করতে দেখা গিয়েছে বহু মানুষকে। অনেকেই লিখেছেন, “উচ্ছিষ্ট নীতি পরায়ন দলবদলুদের ওপর নির্ভর করে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখে তাদের এই হাল হওয়াই উচিত ছিল।” বাংলার জনগণকে বিষোদাগার করে তার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পরই তীব্র বিতর্ক শুরু হয়। এর কিছুক্ষণপর পোস্টটি ডিলিট করে দেন বাবুল সুপ্রিয়।

Advt

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...