Sunday, June 21, 2026

অসমে অক্ষত গেরুয়া ঝড়, সরকার গঠনে আত্মবিশ্বাসী সোনওয়াল

Date:

Share post:

দেশের চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে আজ। যেখানে রাজ্যগুলির পাশাপাশি অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র অসম। ফের বিজেপি সরকার নাকি পরিবর্তনের পথে হেঁটে ক্ষমতায় আসবে কংগ্রেস? সেদিকে নজর ছিল গোটা দেশের। তবে ১২৬ আসনবিশিষ্ট অসম বিধানসভা কেন্দ্রে(assembly seat) এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে এই রাজ্যে ফের প্রত্যাবর্তন হচ্ছে গেরুয়া শিবিরের। শুধু তাই নয়, ট্রেন্ড অনুযায়ী কংগ্রেসকে হারিয়ে আরো একবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা সহ অসমের(Assam) মসনদে বসতে চলেছেন সর্বানন্দ সোনওয়াল(sarbananda sonowal)।

বেশ কয়েক দফা গণনার পর এখনো পর্যন্ত যেটা দেখা গিয়েছে অসমে ৭৮ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে ৪৭টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস ও এআইএডিএফের জোট। এজেপির কোথাও কোনো অস্তিত্ব নেই এখনো পর্যন্ত। মিলিয়ে পরিস্থিতি যা তাতে বড়োসড়ো কোনো অঘটন না ঘটলে এই রাজ্যে সরকার গড়তে চলেছে বিজেপি। অন্যদিকে শুরুতে পোস্টাল ব্যালটের গণনায় অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল পিছিয়ে থাকলেও। বর্তমানে নিজের কেন্দ্রে এগিয়ে রয়েছেন তিনি। এগিয়ে রয়েছেন জালুকবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা অসমের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...