Saturday, April 4, 2026

হাইভোল্টেজ ভোটগণনার মধ্যেই করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে মোদি

Date:

Share post:

৫ জেলার ভোটগণনা শুরু হয়ে গিয়েছে। ২১এর নির্বাচনকে পাখির চোখ করে বারবার নির্বাচনী প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু ভোটগণনার দিনই করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন মোদি। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন এবং কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। অক্সিজেনের ঘাটতি, প্রতিষেধক, ওষুধ, হাসপাতালের পরিকাঠামো নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।

গতকাল দিল্লির বাত্রা হাসপাতালে অক্সিজেনের অভাবে ১২ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন। মানসিক চাপ সহ্য করতে না পেরে এক চিকিৎসকের আত্মহত্যার খবরও পাওয়া গিয়েছে। এমতাবস্থায় দেশের বিভিন্ন প্রান্তের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এরমধ্যে সবথেকে ভয়াবহ পরিস্থিতি রাজধানীতেই। কী কী কৌশল নিয়ে এগোলে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলতে পারে, তা পর্যাচলোচনা করতেই আজ সকালে জরুরি বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বিপর্যস্ত গোটা দেশ।কোথাও অক্সিজেনের হাহাকার, কোথাও হাসপাতালের বেডের অভাব, কোথাও আবার জীবনদায়ী ওষুধের সঙ্কট। এইসব নিয়ে কেন্দ্রকে তোপ দেগেছে দিল্লি হাইকোর্টও। শুধু তাই নয় ভারত বিশ্বের মধ্যে সব থেকে বেশি টিকা উৎপাদন করেও টিকার অভাব। মিলছে না টিকা। ১মে থেকে ১৮ থেকে ৪৪ বছরের সবার জন্য দেশে টিকাকরণ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যগুলির হাতে পর্যাপ্ত টিকা না থাকায় তা শুরুই করা যায়নি। বেশির ভাগ রাজ্যই আগে জানিয়ে দিয়েছিল, যাদের দ্বিতীয় ডোজ প্রয়োজন তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।রবিবারের বৈঠকে এই বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...