Wednesday, June 24, 2026

লাগাম ছাড়া করোনা সংক্রমণ, ১৪ দিনের লকডাউন ওড়িশায়

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় দেশের বেশ কিছু রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমিতের সংখ্যা বাড়ছে ওড়িশাতেও। এর জেরে পট্টনায়কের সরকার সে রাজ্যে টানা ১৪ দিনের লকডাউন ঘোষণা করল। ৫ থেকে ১৯ মে পর্যন্ত লকডাউন ওড়িশায়।

আরও পড়ুন-হাইভোল্টেজ ভোটগণনার মধ্যেই করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে মোদি

অতিমারি পর্ব শুরু হওয়ার পর ওড়িশায় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার। শনিবার করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪১৩ জন। গত সপ্তাহে, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক কোভিড পর্যালোচনার বৈঠকের পরে বলেছিলেন, “আমরা দেশে একটি মারাত্মক সংকটের মধ্যে রয়েছি। অনেক রাজ্য এবং মেট্রো শহরগুলি স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর একটি বিস্তৃত চাপ সৃষ্টি করছে। আমাদের অত্যন্ত সতর্ক হওয়া দরকার।”

গতকাল দিল্লিতে করোনা পরিস্থিতি মোকাবিলায় ফের লকডাউনের মেয়াদ বাড়িয়েছে কেজরিওয়াল সরকার। টুইট করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, “আগামী আরও ১ সপ্তাহ বাড়ানো হল দিল্লির লকডাউন।”

Advt

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...