Saturday, April 4, 2026

যে কোনও বিষয় নিয়েই একাদশ-দ্বাদশে পড়তে পারবে পড়ুয়ারা

Date:

Share post:

একাদশ শ্রেণিতে ভর্তির পর যে কোনও বিষয় নিয়ে পড়তে পারবে পড়ুয়ারা। বিজ্ঞান, বাণিজ্য, কলা বিভাগ বিষয়ক কোনও নির্দিষ্ট বিষয় থাকবে না। এমনই নির্দেশিকা দিল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। এর আগে একটি বিভাগের তালিকাভুক্ত বিষয়গুলি নিয়েই পড়তে হত। তবে এবার থেকে যে কোনু বিষয়ই পছন্দের তালিকায় রাখা যাবে।
পড়ুয়াদের সুবিদার্থে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে সিবিএসি-র কর্তৃপক্ষ। সিবিএসই-র এক আধিকারিক বলেছেন, ‘‘একটি স্কুলে একাদশ-দ্বাদশে পড়ানো হয়, এমন সমস্ত বিষয়ের মধ্যে থেকে পড়ুয়াদের একটি ভাষা ও অন্য চারটি বিষয় পছন্দ করে নিতে হবে। এ ক্ষেত্রে কলা, বাণিজ্য বা বিজ্ঞান বিভাগের গণ্ডি মানা হবে না।’’
এদিন বোর্ডের পক্ষ থেকে দশম শ্রেণির পড়ুয়াদের চূড়ান্ত মূল্যায়নের পদ্ধতি নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। কী ভাবে পড়ুয়াদের নম্বর দেওয়া হবে, তাও নির্দেশিকায় জানানো হয়েছে। সারা বছরের বিদ্যালয়ে হওয়া পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই বিষয়টি ঠিক করা হবে।প্রতিটি পড়ুয়ার ক্ষেত্রে ২০ নম্বরের মূল্যায়ন স্কুল জমা দেবে, বাকি ৮০ শতাংশ নির্ধারিত হবে স্কুলে আয়োজিত একাধিক পরীক্ষার উপর ভিত্তি করে।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...