Wednesday, April 1, 2026

করোনার জেরে ফের স্থগিত সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা

Date:

Share post:

করোনার বাড়-বাড়ন্তে আবারও স্থগিত সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স মেন-এর পরীক্ষা। প্রথমে এপ্রিলে পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে নিয়ে গিয়ে মে মাসে করা হয়। এবার মে মাসের পরীক্ষাও স্থগিত করা হল। করোনা অতিমারি পরিস্থিতি কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আগামী ২৪ মে থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল। তা স্থগিত রাখা হল। মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক টুইট করে জানিয়েছেন, “বর্তমান কোভিড পরিস্থিতি এবং পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখে মে ২০২১-এর JEE (Main) পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তী আপডেটের জন্য NTA-এর ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের। ” যদিও কবে পরীক্ষা হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন-মোদির কেন্দ্র বারাণসী থেকে রামজন্মভূমি অযোধ্যা ও কৃষ্ণভূমি মথুরাতেও বিপর্যয় বিজেপির

আপাতত JEE (Main)-এর রেজিস্ট্রেশনও হবে না। এই মুহূর্তে দেশের করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের। দৈনিক সংক্রমণ সাড়ে তিন লক্ষের বেশি। এই অবস্থায় একের পর এক সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা বাতিল করতে হচ্ছে। সোমবারই NEET-PG পরীক্ষা বাতিলের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মঙ্গলবার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সর্বভারতীয় স্তরে প্রবেশিকা পরীক্ষাও স্থগিত করে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।

Advt

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...