Sunday, June 21, 2026

মুম্বই ইন্ডাস্ট্রির ৩০,০০০ জনের টিকাকরণের জন্য ভ্যাক্সিন কিনতে চায় যশ রাজ ফিল্মস

Date:

Share post:

করোনার দাপটে (corona pandemic) এবং  লকডাউনের প্রভাবে বিপর্যস্তএবং বিধ্বস্ত মহারাষ্ট্রে ফিল্ম-টেলিভিশন দুনিয়া। সমস্ত ছবির মুক্তি বন্ধ। নতুন নতুন শুটিং বন্ধ। কাজ নেই কারো। কার্যত মুখ থুবড়ে পড়েছে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি । এই পরিস্থিতিতে প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস (Yash Raj films)ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্যদের টিকাকরণের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্পলয়িজকে লেখা এক টিঠিতে তারা জানিয়েছে মিডিয়া এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির ৩০,০০০ সদস্যকে বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করবে তারা।

চিঠিতে প্রযোজনা সংস্থা উল্লেখ করেছে যে মহামারীর মধ্যে ফিল্ম ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যত দ্রুত সম্ভব আবার যেন তারা কাজ শুরু করতে পারে। যেন ‘হাজার হাজার শ্রমিক আবার জীবিকা নির্বাহ করতে পারেন’। চিঠিতে প্রযোজনা সংস্থা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে অনুরোধ করেছে যেন তাদের ভ্যাকসিন কেনার অনুমতি দেওয়া হয়। যশ রাজ ফাউন্ডেশন বিনামূল্যে ভ্যাক্সিনেশনের ব্যবস্থা করবে। এরপরে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্পলয়িজ মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখে অনুরোধ করে যশ রাজ ফিল্মসের আবেদনের বিষয়টিকে বিবেচনার জন্য। ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্যদের ভ্যাকসিন দেওয়ার গুরুত্বের কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...