Sunday, June 28, 2026

বিজেপির ঐতিহাসিক হারের দিনটিকে “বিশ্ব রগড়ানি দিবস” ঘোষণা করা হোক, খোঁচা পরমব্রতর

Date:

Share post:

তৃণমূলের (TMC) বিশাল জয়ের পর টুইটারে কটাক্ষ অভিনেতা (Actor) পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee)। বলা ভালো, বিস্ফোরক মন্তব্য করেন টলিউডের এই তারকা। ছোট্ট এক লাইনের টুইটে পরমব্রত লিখলেন, এই বিশেষ ও স্মরণীয় দিনটিকে “বিশ্ব রগড়ানি দিবস” ঘোষণা করা হোক।

পরমব্রতের এই খোঁচা যে বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) উদ্দেশ করে বলা, তা সকলেই বুঝেছেন। ভোটের আগে একটা সময় দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, শিল্পীরা নিজেদের কাজ নিয়ে থাকুন। রাজনীতির লোকেদের উপর রাজনীতি ছেড়ে দেওয়া হোক। তাঁর কথায়, “আমরা এলে, প্রয়োজনে শিল্পীদের রগড়ে দেব।’ এই বক্তব্যের বিরোধিতায় সোশ্যাল মিডিয়ায় সবর হন একের পর এক শিল্পী।

একদিকে দিলীপ ঘোষ শিল্পীদের ‘রগডানো’র মতো কুরুচিপূর্ণ মন্তব্য করছিলেন, পাশাপাশি বিজেপির সাংস্কৃতিক সেল গান বেঁধেছে। কোন গানটি মানুষের মনে বেশি ঠাঁই পাবে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ একটা আলোড়ন পড়ে যায়। বাস্তবে দেখা যায়, অনির্বাণ ভট্টাচার্যের লেখা, পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত গানের ভিডিও ।

Advt

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...