Wednesday, June 24, 2026

এক ছোবলেই ছবি! মহাগুরু গেলেন কোথায়?

Date:

Share post:

আমি জলঢোড়াও নই, বেলেবোড়াও নই, আমি জাত গোখরো…এক ছোবলেই ছবি॥

ভোটের আগে যুৎসই ভূমিপুত্র খুঁজতে নানা দিকে ছিপ ফেলে বসেছিলেন মোদি-শাহ। সৌরভ গাঙ্গুলির দুদফায় অসুস্থতার কারণে তাঁদের ছিপে শেষপর্যন্ত ওঠেন বাংলায় না থাকা মুম্বইবাসী এক বাঙালি। ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী (mithun chakraborty)। সাতঘাটের জল খাওয়া প্রবাসী মহাগুরু এক জীবনে নকশাল, সিপিএম, তৃণমূল কংগ্রেসের পার্ট শেষ করে এবার বিজেপির ‘জয় শ্রীরাম’ স্ক্রিপ্ট নিয়ে নেমে পড়েছিলেন। ‘বহুরূপী’ মিঠুনকে পেয়ে হাতে চাঁদ পাওয়ার অবস্থা হয়েছিল গেরুয়া ব্রিগেডের। বাংলার সাম্প্রতিক রাজনীতির বিন্দুবিসর্গ না বুঝে মিঠুনও নেমে পড়েছিলেন নতুন স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় করতে। সেটা কতটা ভালবেসে আর কতটা সিবিআই-ইডি-হোটেল বাঁচানো বা অন্য ঝামেলার ভয়ে, তা তো একদিন না একদিন প্রকাশ্যে আসবেই।

ভোটের বাজারে মহাগুরুর ডায়লগবাজি দেখতে-শুনতে বিরাট ভিড়-সিটি-হাততালি-উল্লাস! বাংলার রাজনীতির অন্দরমহলের কথা না বোঝা বহিরাগত ও রাজ্য বিজেপি (bjp) নেতারা ভাবলেন, মহাগুরুর টোটকায় বাংলা জয় সময়ের অপেক্ষা। তাঁরা কেউই ঘুণাক্ষরে বোঝেননি একটি সুপার-ফ্লপ ছবি উপহার দিতে চলেছেন বারবার রাজনৈতিক জার্সি বদলানো মিঠুন চক্রবর্তী। ২০০ পার করে বাংলায় সরকার গড়ার হুঙ্কার ছাড়ার পর বিজেপি নেতারা এখন দেখছেন, সত্যিই এক ছোবলে সব ছবি হয়ে গিয়েছে!

আর তারপর থেকেই কোনও খোঁজ নেই ডায়লগবাজ মহাগুরুর

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...