Thursday, June 25, 2026

বিপুল জয়ের কৃতিত্ব তৃণমূলস্তরের কর্মীদের দিলেন অভিষেক

Date:

Share post:

২০২১-এর নির্বাচনী নেপথ্যের নায়ক তিনি। কিন্তু জয়ের পরে সংবাদমাধ্যমের সামনে এসে কোনও বিবৃতি দেননি। নিজেকে প্রকাশ করার কোন চেষ্টাই করেননি। তবে, নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handle) তৃণমূলের(Tmc) এই বিপুল জয়ের জন্য দলের তৃণমূলস্তরের কর্মীদের অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)।

তিনি লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এই বিশাল জনাদেশের জন্য আমি জনগণকে ধন্যবাদ জানাতে চাই। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তৃণমূলস্তরের কর্মীদের অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনাদের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম এই জয়ে অপরিহার্য ছিল।
সবাইকে আমার শুভেচ্ছা!”

প্রচারে গিয়েও অভিষেক বারবার বলেছেন, কর্মীরাই তৃণমূলের সম্পদ। সে কারণে জয়ের পর কর্মীদেরই কৃতজ্ঞতা জানালেন যুব তৃণমূল সভাপতি।

Advt

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...