Wednesday, May 27, 2026

শপথগ্রহণ অনুষ্ঠানে অভিষেকের উজ্জ্বল উপস্থিতি, নিজে এসে কথা বললেন রাজ্যপাল

Date:

Share post:

জয়িতা মৌলিক :  তাঁকে বলা হচ্ছে ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের (Tmc)জয়ের নেপথ্য নায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সামনে রেখে পাহাড় থেকে সাগর প্রচারে ছুটে বেড়িয়েছেন তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। বারবার দাবি করেছেন, দু সংখ্যা পেরোবে না বিজেপি। আর দুই-তৃতীয়াংশের বেশি ভোট নিয়ে ফের ক্ষমতায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল প্রকাশের পর সেই কথাই সত্যি হল। আর অঘোষিতভাবে তৃণমূলে সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে উঠে এলো তেত্রিশ বছরের এই যুবকের নাম। ভোটে অভিষেকের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোধহয় বুঝেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও (Jagdeep Dhankar)। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক। অনুষ্ঠানের শেষে এগিয়ে গিয়ে অভিষেকের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় রাজ্যপালকে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী এবং উপস্থিত বিধায়কদের সঙ্গে ছবি তোলার সময় রাজ্যপাল নিজে ডেকে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে পাশে দাঁড় করিয়ে গ্রুপ ফটো তোলেন।

আরও পড়ুন-বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে অনাড়ম্বর ভাবেই তৃতীয়বারের জন্য শপথ মমতার

আরেকজনের সঙ্গেও কথা বলেন রাজ্যপাল। তিনি ভোটকৌশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। দু’বছর আগে তাঁকে নিয়ে এসে এই পুরো পরিকল্পনা করার প্রস্তাবটা ছিল অভিষেকের। বিপুল ভোটে জয়ের পর অভিষেক ও তাঁর টিমকে ধন্যবাদে জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকেও। রাজ্যপাল তাঁর সঙ্গেও কথা বলেন। গ্রুপ ফটোতে অভিষেকের পাশেই দাঁড়িয়ে ছিলেন তিনি।

 

প্রশান্ত কিশোর বলেছিলেন, তাঁর ভবিষ্যৎবাণী যদি ভুল হয়, তাহলে তিনি ভোটকৌশলীর কাজ ছেড়ে দেবেন। অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে প্রেডিকশন। কিন্তু তারপরেও কাজ ছেড়ে দিতে চান বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন পিকে। বলেছেন, “অন্য কোনও কাজ করব”। কী কাজ? রাজনীতিতে আগেও ছিলেন ফের কি সেখানেই ফিরছেন? মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁর উপস্থিতি, তারপরেই অভিষেকের সঙ্গে নবান্নে গিয়ে যাওয়া-এই সবকিছুই সেই জল্পনা উস্কে দিচ্ছে। আর একই সঙ্গে নেপথ্য নায়ক হিসেবে অভিষেকের গুরুত্বও প্রমাণ হয়েছে।

Advt

 

Related articles

রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবির (RN Ravi) সঙ্গে দেখা করতে বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ লোকভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী...

কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ED অভিযান!

বুধবার সকাল সকাল কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Former CM Pinarayi Vijayan) বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান ঘিরে...

পুরী থেকে আটক তৃণমূল বিধায়ক দিলীপ!

তেরো দিন ধরে পুলিশের সঙ্গে লুকোচুরি খেলার পর অবশেষে আটক দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল...

ম্যাজিক মোমেন্টসকে ব্যান করার প্রতিবাদ, ফোরাম- ফেডারেশনের বিরুদ্ধে আইনি পথে লীনা-পুত্র অর্ক

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর গোটা ইন্ডাস্ট্রি আঙ্গুল তুলেছে, প্রযোজনার সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments)...