Friday, June 19, 2026

বহু পরিবার ফিরে পেলেন তাঁদের প্রিয়জনকে, ২২ করোনা আক্রান্তের প্রাণ বাঁচালেন সোনু সুদ ও তাঁর টিম

Date:

Share post:

দেবদূত সোনু সুদ!

অক্সিজেনের ব্যবস্থা করে সোনু সুদ প্রাণ বাঁচালেন ২২ জন করোনা আক্রান্তের। ব্যাঙ্গালোরের আরাক হাসপাতালে অক্সিজেন ঘাটতি ছিল। এই নিয়ে মঙ্গলবার সোনু সুদের টিমের কাছে ফোন করেন এক ইন্সপেক্টর। তিনি আরাক হাসপাতালের অক্সিজেন সঙ্কটের কথা তাঁদের জানান। ফোন পেয়ে দ্রুত ব্যবস্থা নেয় ‘সোনু সুদ অ্যান্ড কোম্পানি’। তার কিছুক্ষণের মধ্যেই ১৬ টি সিলিন্ডার জোগাড় করে ২২ জন করোনা আক্রান্ত রোগীর প্রাণ বাঁচান তাঁরা। সোনুর গোটা টিমের সঙ্গে এগিয়ে আসেন পুলিশও। রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করার সময় অ্যাম্বুলেন্স মেলেনি। পুলিশ তাঁদের গাড়ি করে অন্য হাসপাতালে পৌঁছে দেন।

আরও পড়ুন-অক্সিজেনের অভাবে রোগী মৃত্যু গণহত্যার চেয়ে কিছু কম নয়”, যোগী সরকারকে তীব্র ভর্ৎসনা করল হাইকোর্ট

জানা গিয়েছে, ওই হাসপাতালে ইতিমধ্যেই ২ জনের মৃত্যু হয়েছে। গতবছর করোনা অতিমারি শুরু হওয়ার পর থেকে মানুষকে সাহায্য করে একের পর এক নজির গড়ছেন বলিউড অভিনেতা সোনু সুদ। কখনও পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়েছেন। কখনও আবার মানুষের মুখে অন্ন তুলে দিয়েছেন। এছাড়াও জনসাধারণকে করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য অনুপ্রাণিত করতে উদ্যোগ নিয়েছে সোনুর সংস্থা। “Sanjeevani – A Shot of Life” এই নামে সচেতনতা অভিযান চালাচ্ছে অভিনেতার দাতব্য সংস্থা।

সোনুর কথায়, ‘এই সঙ্কটে দেশবাসীর পাশে দাঁড়াতে আমরা বদ্ধপরিকর। ফোন পাওয়া মাত্রই আমরা প্রথমে সমস্যা যাচাই করি। এরপর সারা রাত আমরা শুধু হাসপাতালটিকে যে করেই হোক অক্সিজেন দেওয়ার চেষ্টা করি। আর একটুও যদি দেরি হত তাহলে বহু পরিবার তাঁদের প্রিয়জনকে হারাতেন।’ তিনি ও তাঁর টিম নিজে সারারাত যেভাবেই হোক অক্সিজেন জোগাড় করার চেষ্টা চালাতে থাকেন। তাঁরা সফলও হন। তিনি জানান, ‘সেই সময় যারা আমাদের সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁদের সকলকে আমার ধন্যবাদ।’

Advt

Related articles

PAC-র চেয়্যারম্যান পদে ফিরহাদ?

বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট চেয়্যারম্যান কে হবেন? এনিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। এই পদটি বিরোধী দলকে দেওয়াই নিয়ম। এবার...

জলমগ্ন কলকাতা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন অগ্নিমিত্রা

বর্ষার বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক...

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...