Saturday, June 20, 2026

সংবাদ সম্প্রচারের ক্ষেত্রে সংবাদমাধ্যমের কোনও সীমাবদ্ধতা থাকা উচিত নয় : নির্বাচন কমিশন

Date:

Share post:

নির্বাচন কমিশন সর্বসম্মতভাবে মনে করে, কোনওভাবেই সংবাদ সম্প্রচারের ক্ষেত্রে সংবাদমাধ্যমের উপরে কোনো নিষেধজ্ঞা চাপানো উচিৎ নয় এবং সংবাদ মাধ্যমের কোনো সীমাবদ্ধতা থাকাও উচিত নয়। এদিন কমিশনের তরফে রীতিমত বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে। সম্প্রতি দেশ জুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য জাতীয় নির্বাচন কমিশনকে দায়ী করে তীব্র ভৎর্সনা করেছিল মাদ্রাজ হাইকোর্ট। তখন সেই সম্পর্কে প্রকাশিত মিডিয়া রিপোর্ট গুলি নিয়ে যারপরনাই ক্ষুব্ধ হয় কমিশন। সংবাদ মাধ্যমের প্রতিবেদন পরিবেশন নিয়ে আপত্তি জানিয়েছিল কমিশন। এমনকী পরেরদিন সুপ্রিম কোর্টে পাল্টা মামলাও দায়ের করেছিল কমিশন। কিন্তু সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের বিষয়টি নিয়ে হঠাৎই পিছু হটল কমিশন।

নির্বাচন কমিশনের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে তারা মুক্ত ও স্বাধীন সংবাদমাধ্যমের উপরই বিশ্বাসী। বিবৃতিতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে আরও জানানো হয়, কমিশনের প্রতি সদস্য ও সংগঠিতভাবে নির্বাচন কমিশনের তরফে বিগত দিনে সংবাদ মাধ্যম যেভাবে নির্বাচন সংক্রান্ত কভারেজ করেছে এবং বর্তমান ও ভবিষ্যতেও করবে, তা নির্বাচনী গণতন্ত্রকে শক্তাশালী করার লক্ষ্যেই। নির্বাচনী গণতন্ত্রকে জোরদার করতে গণমাধ্যমের যে ইতিবাচক ভূমিকা রেখেছেন তাকে স্বীকৃতি দেয়।নির্বাচন কমিশন।

Advt

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...