Friday, June 19, 2026

ফের অক্সিজেনের অভাবে ৫ করোনা আক্রান্তের মৃত্যু উত্তরাখণ্ডের হাসপাতালে

Date:

Share post:

দেশের বেশকিছু রাজ্যে চলছে অক্সিজেন সঙ্কট। মারা যাচ্ছেন বহু মানুষ। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালে বেড এবং অক্সিজেনের সঙ্কট দেখা দিচ্ছে। এবার উত্তরাখণ্ডের হাসপাতালে ৩০ মিনিট অক্সিজেন বন্ধ থাকায় মৃত্যু হয়েছে ৫ করোনা আক্রান্তের। হাসপাতালের ওই কোভিড ওয়ার্ডে আধঘণ্টা অক্সিজেন বন্ধ থাকার ফলেই তাঁদের মৃত্যু হয়েছে বলে এমন অভিযোগ উঠেছে।

আরও পড়ুন-“করোনা আর কোনও মজার ব্যাপার নয়” টুইটারে বললেন রায়না

এই ঘটনা হরিদ্বার জেলার রুরকির বিনয় বিশাল নামে এক বেসরকারি হাসপাতালের। এখানে বর্তমানে ৮৫ জন করোনায় আক্রান্ত ভর্তি রয়েছেন। হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, বুধবার হঠাৎই অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটে কোভিড ওয়ার্ডে। এর জেরে প্রায় ৩০ মিনিট অক্সিজেন পাননি রোগীরা। মৃত ৫ জনের মধ্যে ১ জন ছিলেন ভেন্টিলেটরে। হরিদ্বারের জেলাশাসক সি রবিশঙ্কর জানিয়েছে, এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের অডিট টিমও তদন্ত করছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই হাসপাতালে অক্সিজেনের চাহিদা কত, সেই তুলনায় সরবরাহ কত, তা নিয়ে সম্পূর্ণ রিপোর্ট তলব করা হয়েছে। জেলাশাসক আরও জানিয়েছেন, গাফিলতির প্রমাণ পেলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইতিমধ্যে হাসপাতালগুলিকে ১২ ঘণ্টা অক্সিজেন ব্যাকআপ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে অক্সিজেনের অভাব সম্পর্কে হাসপাতাল ম্যানেজমেন্টকে জানানো হয়েছিল। তবে প্রাথমিকভাবে জানা গিয়ছে, প্লান্ট থেকে প্রযুক্তিগত কারণে অক্সিজেন পৌঁছতে কিছুটা বিলম্ব হয়েছে। কীভাবে হাসপাতালে ব্যাকআপ বাড়ানো যায় তা নিয়ে কাজ শুরু করা হয়েছে।

Advt

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...