Tuesday, June 23, 2026

“করোনা আর কোনও মজার ব্যাপার নয়” টুইটারে বললেন রায়না

Date:

Share post:

দেশে করোনার (corona) ভয়াবহ রূপ দেখে উদ্বেগ প্রকাশ করলেন সুরেশ রায়না( suresh raina)। এই মুহূর্তে দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারতবাসী। দেশ জুড়ে হাসপাতালে শয্যা, অক্সিজেনের জিনিসের অভাব দেখে উদ্বেগ প্রকাশ করলেন রায়না। এত অসহায় অবস্থা আগে কোনওদিন দেখেননি বলে জানান সিএসকের এই ক্রিকেটার।

এদিন টুইটারে রায়না লেখেন,”করোনা আর কোনও মজার ব্যাপার নয়! অনেক জীবন ঝুঁকির সামনে রয়েছে। এত অসহায় আগে কখনও লাগেনি। আমরা যতই সাহায্য করতে চাই না কেন, কিছু না কিছু ঠিকই কম পড়ছে। একে অপরের পাশে দাঁড়িয়ে জীবন বাঁচানোর জন্য এ দেশের প্রতিটি মানুষের কুর্নিশ প্রাপ্য। সবাই সর্তক থাকুন। এই পরিস্থিতিতে সবাই সাবধানে থাকুন।”

চেন্নাই শিবিরে করোনা প্রবেশ করায় এই মুহূর্তে কোয়ারেন্টাইনে রয়েছে গোটা সিএসকে টিম।

আরও পড়ুন:বিসিসিআইয়ের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে  জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী বন্দনা শাহ

Advt

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...