Friday, June 19, 2026

করোনার জের, সমস্ত বিমান পরিষেবা বাতিল করল নেপাল

Date:

Share post:

গোটা বিশ্বের সঙ্গে করোনায় জর্জরিত দেশের সঙ্গে এ রাজ্যও। আক্রান্তের সংখ্যাও বাড়ছে দিনের পর দিন। এই করোনার প্রকোপ থেকে দেশকে রক্ষা করার জন্য বড়সড় পদক্ষেপ নিল নেপাল সরকার। বুধবার থেকেই নেপালের সমস্ত ঘরোয়া বিমান পরিষেবা বাতিল করল নেপাল সরকার। এছাড়াও আগামী ৬ মে থেকে সমস্ত রকমের আন্তর্জাতিক বিমান পরিষেবাও বন্ধ করা হবে বলে ঘোষণা করা হয়েছে।
সিভিল এভিয়েশন অথরিটি ওফ নেপালের তরফ থেকে টুইট করে এমনটাই জানানো হয়েছে এদিন। তারা জানিয়েছে, ৬ মে মধ্যরাত্রি থেকে ১৪ মে মধ্যরাত্রি পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করা হয়েছে। লাগাম টানা হয়েছে ঘরোয়া বিমান পরিষেবাতেও। আজ থেকেই বাতিল করা হয়েছে সমস্ত ঘরোয়া বিমান পরিষেবা। শুধুমাত্র ভারতের সঙ্গে সপ্তাহে দুটি বিমান চালনো হবে বলে জানানো হয়েছে। যার মধ্যে একটি বিমান হবে ভারতের এবং অন্যটি হবে নেপালের।
যাত্রীদের জন্যও বিশেষ নিয়মাবলি জারি করেছে সিভিল এভিয়েশন অথরিটি অফ নেপাল। যেকোনও যাত্রীকেই কমপক্ষে ১০ দিন কোয়ারেন্টাইন থাকতে হবে জানানো হয়েছে। নেপালে প্রায় ৩ লাখ ৩৬ হাজার জন করোনা আক্রান্ত হয়েছেন। নতুন করে করোনা আক্রান্তের সংখ্যাও প্রায় ৭১৩৭। করোনার প্রকোপ থেকে বাঁচতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে নেপাল সরকার।

Advt

Related articles

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...

বিবাহিত অম্বরীশ! অভিনেতার ছবি পোস্ট করে চমক কৌশিকের

বৃষ্টিভেজা শুক্রের সকালে টলিউডে সুখবর। বিয়ে করেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)! পাত্রী নাকি এয়ারহোস্টেস। আর বিয়েটা হয়েছে...