Tuesday, June 16, 2026

শুভেন্দুর ফোন কলে ভয়ঙ্কর ইঙ্গিত: কেন্দ্রীয় বাহিনী ভোট দিল?

Date:

Share post:

হাওয়া তিনি ঘোরাবেনই! বুঝতে হবে হিন্দুদের, ফাঁস হওয়া অডিওতে নন্দীগ্রামে কর্মীদের দেওয়া শুভেন্দুর বার্তা ইতিমধ্যেই ভাইরাল।
এমনকি শুভেন্দুর ফোন কলে ভয়ঙ্কর ইঙ্গিত, কেন্দ্রীয় বাহিনী ভোট দিয়েছে?
বিজেপি (bjp) নেতা প্রলয় পাল ও শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) কথোপকথনের একটি অডিওতে শোনা গিয়েছে এমনই বক্তব্য । শুভেন্দু বলছেন, নন্দীগ্রামে সবার সঙ্গে কথা বলুন, আর বলুন দাদা সঙ্গে আছে।যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’ । নন্দীগ্রামে তৃণমূলের বিরুদ্ধে চতুর্দিকে বিজেপি কর্মীদের ওপরে হামলার অভিযোগ করেন প্রলয় পাল। শুভেন্দুর উত্তর, হামলা তো স্বাভাবিক ঘটনা। প্রচারের সময় করেছে। সার্টিফিকেট নিয়ে যাওয়ার সময়ও করেছে। ইট ছুড়েছে, কিন্তু বুলেট প্রুফ গাড়ি হওয়ায় আমি রক্ষা পেয়েছি।
এরপর শুভেন্দু যা বলেছেন তা শুনলে যে কেউ চমকে যাবেন। তিনি বলেছেন, আমি
আক্রান্ত, পুলিশ দর্শক।রাজ্য সরকার ওদের। তাই তাদের চটানো যাবে না। কারণ হিসেবে শুভেন্দু জানিয়েছেন, গণনা কেন্দ্রে দলের তরফে যাঁরা ছিলেন, তাঁদেরকে পুলিশ দিয়ে বের করতে হয়েছে। তিনিই জায়গায় জায়গায় পুলিশ মুভমেন্টের ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন।
হিন্দু এলাকায় শক্ত থাকার কথা বলতে শোনা গিয়েছে শুভেন্দুকে। তার বক্তব্যে সায় দিয়েছেন বিজেপি নেতা প্রলয় পালও। শুভেন্দু তাকে আশ্বস্ত করেছেন, আহতদের চিকিৎসার দায়িত্ব তাঁর। যাঁদের ঘরবাড়ি লুট-ভাঙচুর করা হয়েছে, তাদের তালিকা মণ্ডল সভাপতি কিংবা অন্য কেউ তৈরি করে রাখুক। তাঁদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন তিনি। কিন্তু দলের সক্রিয় কর্মীদের রাখতে হবে সেফ জায়গায়। তাঁদেরকে গোকুলনগর, সোনাচূড়া, বয়ালের দিকে হিন্দু প্রধান এলাকায় আশ্রয় দেওয়ার কথা বলেছেন। এর জন্য তিনি স্থানীয় নেতা পবিত্র, বট, জয়দেবকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা তিনিই করবেন। জামা-কাপড়, গামছা নিয়ে তারা চলে আসুক। একমাস থাকুক। তার কাছে থাকতে কোনও অসুবিধা হবে না । এরই পাশাপাশি সবার ফোন ধরতেও প্রলয় পালকে নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু মেপে পা ফেলার কথা বলেছেন। যেখানে মিশ্র এলাকা, বিজেপির শক্তি কম, সেখানে হঠাৎ করে চলে যাওয়ার দরকার নেই বলে পরামর্শ দিয়েছেন । শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছে, হিন্দুরাও এবার বুঝুক। হিন্দু বুথে ৭০০ ভোটের মধ্যে শুভেন্দু ৪০০ আর মমতা ৩০০! আর মুসলমান পাড়ায় ৭০০-র মধ্যে ৭০০ ই মমতা। মুসলমান বুথে কোনও কোনও জায়গায় বিজেপি পাঁচটা, দশটা, বারোটা, পনেরোটা করে ভোট পেয়েছে। হিন্দুপ্রধান কেন্দামারিতে বিজেপি কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে ৫ হাজার লিড পেয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু ।
তার স্পষ্ট কথা, জীবনে তিনি অনেক দেখেছেন। জায়গা ফের ঘুরিয়ে নেবেন। তাঁকে মেরে না ফেললে হাওয়া তিনি ঘোরাবেনই।

Advt

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...