Tuesday, June 16, 2026

রাজ্যে শান্তির বার্তা দিয়ে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক মমতার

Date:

Share post:

২৪ ঘন্টা আগেই নির্বাচনের আদর্শ আচরণ বিধি (MCC) প্রত্যাহার করেছে কমিশন (Election Commission Of India)। ফের প্রশাসনের শীর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারই মধ্যে ভোট পরবর্তী বিক্ষিপ্ত হিংসার খবর আসছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে। ভোট পরবর্তী বাংলায় রাজনৈতিক সংঘর্ষে বেশ কয়েক জনের মৃত্যুর খবরও পাওয়া গিয়ে। এমন পরিস্থিতিতে তৃতীয়বার মুখ্যমন্ত্রী (CM) হিসেবে শপথ নেওয়ার আগে বাংলার প্রকৃত অভিভাবকের ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা আগেই রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন করেছেন। এবার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে কালীঘাটে নিজের বাসভবনে বৈঠক করলেন তিনি। এই বৈঠকে রাজ্যের বর্তমান আ‌ইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এদিন কালীঘাটের বৈঠকে কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্য পুলিশের ডিজি নীরজ নয়নের সঙ্গে বৈঠক করেন মমতা।

তবে শুধু আইন-শৃঙ্খলা নয়, রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ ও কোভিড পরিস্থিতি মোকাবিলা নিয়েও এই বৈঠকে জরুরী আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- নৌকবিহারে পরেরবার নিশ্চয়ই ডাকব, তথাগতকে খোঁচা ‘প্লে-বয়’ মদনের

Advt

Related articles

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...