Monday, June 8, 2026

নৌকবিহারে পরেরবার নিশ্চয়ই ডাকব, তথাগতকে খোঁচা ‘প্লে-বয়’ মদনের

Date:

Share post:

বিজেপি নেতা তথাগত রায়ের প্লে বয় সম্মোধনকে পাত্তাই দিলেন না তৃণমূলের কামারহাটির বিধায়ক মদন মিত্র । তিনি জানান,‘‌আপনি যে অর্থে প্লে বয় বলেছেন, আমি তেমনি প্লে বয় নই। আমি খেলি, তবে রাজনীতির খেলা।’‌ একইসঙ্গে কটাক্ষের সুরেই তৃণমূল নেতা বলেন,‘‌আসলে তথাগতদা এই প্লে বয়ের সঙ্গে নৌকাবিহারে যেতে পারেননি বলে ক্ষুণ্ণ হয়েছেন। আপনাকে পরের নৌকাবিহারে নিশ্চয় ডাকব আমি।’‌ একইসঙ্গে সতর্ক করে দিয়ে মদন জানিয়ে দেন, কেন্দ্রের নরেন্দ্র মোদির ক্ষমতার জোরে যেন বাংলার মেয়েদের অসম্মান করার ভুল না করেন তথাগত।
মঙ্গলবার বিজেপির বর্ষীয়ান নেতার একটি টুইট ঘিরে রাজনৈতিক চর্চা ছিল তুঙ্গে। সেই টুইটে ঘুরিয়ে কটাক্ষ করা হয়েছিল বিজেপির তারকা প্রার্থীদের। উল্লেখ করা হয়েছে তনুশ্রী, শ্রাবন্তী আর পায়েলের নাম । তথাগত লিখেছিলেন, ‘এই নগরের নটীরা নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর তৃণমূলের প্লে-বয় রাজনীতিবিদ মদনের সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন। এ দিকে ভোটে হেরে ভূত হয়েছেন’।
নিজেকে ‘পৃথিবীর সবচেয়ে বড় প্লে বয়’ ভগবান কৃষ্ণের অনুসারী বলেও মন্তব্য করেছেন মদন।কামারহাটির বিধায়ক মদন মিত্র আরও বলেন, ‘আসলে তথাগতদা বেভারলি হিলটপের বাড়িতে বসে ওই প্লে-বয় পত্রিকা দেখার সুযোগ পান। আমরা তো আর তাঁর মতো আপটাউনের মানুষ নই। মাটির কাছাকাছি থাকি তাই আমাদের এইসব পত্রিকার কথা মাথায় আসে না।’
মদনের সাফ কথা, ‘দক্ষিণেশ্বরের ঘাটে সবার সামনে হয়েছিল ওই নাচ-গানের অনুষ্ঠান। সবাই দেখেছেন। কারও যদি মনে হত খারাপ কিছু চলছে, তবে মানুষ আপত্তি করতেন। তাঁরা তা করেননি। বরং বিপুল ভোটে তাঁর দল এবং তিনি জিতেছেন।’
যদিও তথাগত রায়ের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘উনি প্রমাণ ছাড়া এই সব কথা বলছেন কেন?‌উনি প্রমাণ করুন, আমি টাকা নিয়েছি।’

 

Advt

Related articles

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...