Wednesday, June 17, 2026

শেষ ২৪ ঘন্টায় রাজ্যে করোনা সংক্রমণ ও মৃত্যুর সর্বকালীন রেকর্ড

Date:

Share post:

দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave)। সংক্রমণ ও মৃত্যুর নিরিখে প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। ব্যতিক্রম নয় বাংলাও। আজ, মঙ্গলবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৭, ৬৯৩ জন। যা এখনও পর্যন্ত একদিনের হিসেবে সর্বকালীন রেকর্ড।

একদিনে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি উত্তর ২৪ পরগনায়। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও সংক্রামিতের সংখ্যা ১ হাজার আশেপাশে।

অন্যদিকে, রাজ্যে করোনায় মৃতের সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসের বলি ১০৭ জন। যা এখনও পর্যন্ত রাজ্যে সর্বোচ্চ। তাঁদের মধ্যে ৩১ জন কলকাতার বাসিন্দা। আর ৩৩ জন উত্তর ২৪ পরগনার। তবে সুস্থতার হারও উল্লেখ যোগ্য ভাবে বাড়ায় কিছুটা স্বস্তি।

আরও পড়ুন- নৌকবিহারে পরেরবার নিশ্চয়ই ডাকব, তথাগতকে খোঁচা ‘প্লে-বয়’ মদনের

Advt

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...