বকেয়া ডিএ-র বর্তমান অবস্থান কী: রাজ্যের রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

রাজ্যে পালাবদলের জেরে পিছিয়ে গিয়েছিল সরকারি কর্মীদের ডিএ-র দাবিতে করা মামলার শুনানি। নতুন রাজ্য সরকার তাঁদের প্রাপ্য বকেয়া নিয়ে কি অবস্থান নিচ্ছেন, তা ভেবে নিতে সময় দিয়েছিলেন রাজ্য সরকারি কর্মীরা (state government employee)। বুধবার এই মামলার শুনানিতে বাংলার নতুন সরকার বকেয়া ডিএ (DA) নিয়ে কী ভাবনা চিন্তা করেছে, তার কাজ কতদূরে এগিয়েছে, তা নিয়ে রাজ্যের রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
Sponsored

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে যে মামলা তাতে বার বার তৎকালীন বিরোধী দলনেতা হিসাবে সমর্থন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ফেব্রুয়ারি মাসে শীর্ষ আদালত কর্মচারীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। এরপরই মার্চ মাসে পূর্বতন রাজ্য সরকার বকেয়া ডিএ-র (impending DA) একটি অংশ জিপিএফ অ্যাকাউন্টে (GPF account) জমা দেওয়ার নির্দেশ জারি করে। পরবর্তীকালে সেই নির্দেশকে সংশোধন করে একসঙ্গে প্রাপ্য ২৫ শতাংশ ডিএ মার্চের মধ্যে মিটিয়ে দেওয়া নিয়ে বৈঠক হয়। যদিও নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ায় গোটা প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন : মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে
বিজেপি বাংলার ক্ষমতায় আসার পরে রাজ্য সরকারি কর্মীদের যে সংগঠন ডিএ নিয়ে মামলা দায়ের করেছিল, তারা সুপ্রিম কোর্টের মামলা পিছিয়ে দেওয়ার আবেদন করেছিলেন। সেই মতো বুধবার শুনানি হয় এই মামলার। নতুন রাজ্য সরকার কর্মচারীদের বকেয়া ডিএ (impending DA) মেটানো নিয়ে কী কী পদক্ষেপ নিয়েছে, তার রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। অন্যদিকে, ১ জুন রাজ্য সরকারি কর্মীদের সংগঠনের সঙ্গে ডিএ নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানির আগেই হয়ে যাবে দুপক্ষের বৈঠক।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
5h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
8h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
