Friday, June 19, 2026

করোনার সংক্রমণের জেরে বন্ধ করে দেওয়া হল ডুয়ার্স

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ের ( coronavirus second wave) সংক্রমণ বৃদ্ধির জেরে এবার ডুয়ার্সের পর্যটন কেন্দ্র বন্ধ (door’s will remain shut down) করে দেওয়া হল। সরকারি নির্দেশ অনুসারে মঙ্গলবার থেকেই বন্ধ হয়ে গেল অভয়ারাণ্য, ইকো ট্যুরিজম, ব্যাঘ্র সংরক্ষণ বনাঞ্চল এবং চিড়িয়াখানা। ডুয়ার্সের গরুমারা ও চাপরামরি অভয়ারণ্যতেও পর্যটকদের জন‍্য প্রবেশ বন্ধ হল। এর আগে করোনা প্রথম ঢেউয়ের ধাক্কার সময় প্রায় এক বছর ধরে বন্ধ ছিল হাতি সাফারি। কিন্তু কোভিড বিধি মেনে প্রায় আট মাস পর জঙ্গলে কার সাফারি শুরু হয়েছিল। কিন্তু আবার সব বন্ধ হয়ে যাওয়ায় পর্যটন ব‍্যবসায়ীরা রীতিমতো চিন্তিত। ভবিষ্যতের নিয়ে তারা খুবই অনিশ্চয়তায় ভুগতে শুরু করেছেন। ডুয়ার্সের লাটাগুড়ি, মূর্তি, বাতাবাড়ি, ধুপঝোরা, মঙ্গলবাড়ি, মাথাচুলকা, চালসা-সহ বিভিন্ন এলাকার পর্যটন ব্যবসায় প্রচুর ক্ষতির আশঙ্কা।

জঙ্গল সাফারি এবং অভয়ারণ্য বন্ধ হয়ে গেলে মার খাবে জিপসি ব্যবসাও। জিপসি ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, অনিদিষ্টকালের জন্য জঙ্গল বন্ধ হয়ে গেলে জিপসি চালক, ট্যুরিস্ট গাইডরা কর্মহীন হয়ে পড়বেন। অনেকেই ব্যাংক বা বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে জিপসি কিনেছেন। তারা টাকাই বা শোধ করবেন কীভাবে? এক ই আশঙ্কা রিসর্ট মালিকদেরও। এমনিতেই ১৫ জুন থেকে বর্ষার সময় ডুয়ার্স বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এবার এত আগে থেকে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় সবাই দুশ্চিন্তায় ভুগছেন।

Advt

Related articles

জলমগ্ন কলকাতা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন অগ্নিমিত্রা

বর্ষার বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক...

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...