বাতিল আগাম জামিন! ত্বিশা মৃত্যুকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার শাশুড়ি গিরিবালা

মধ্যপ্রদেশে ত্বিশা শর্মার রহস্যমৃত্যু মামলায় নাটকীয় মোড়। দীর্ঘ আইনি লড়াই ও উচ্চ আদালতের কড়া অবস্থানের পর অবশেষে গ্রেফতার হলেন তাঁর শাশুড়ি তথা প্রাক্তন বিচারক গিরিবালা সিংহ। মধ্যপ্রদেশ হাইকোর্ট আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সক্রিয় হয় সিবিআই। ভোপালের বাড়ি থেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
Sponsored

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় শুধু গিরিবালা নন, তাঁর পাশাপাশি পরিবারের আরও কয়েকজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। নতুন ফৌজদারি আইন তথা ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা এবং পণ প্রথা প্রতিরোধ আইনের অধীনে এই মামলা চলছে। এর আগে নিম্ন আদালত গিরিবালাকে জামিন দিলেও, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মৃতার পরিবার।
শেষ পর্যন্ত মধ্যপ্রদেশ হাইকোর্ট ১৭ পাতার এক দীর্ঘ রায়ে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, অভিযোগের গুরুত্ব এবং ঘটনার প্রাথমিক প্রমাণ বিচার করে কোনোভাবেই আগাম জামিন মঞ্জুর করা সম্ভব নয়। হাইকোর্টের সেই রায়ের প্রতিলিপি হাতে আসতেই আর সময় নষ্ট করেনি সিবিআই। ভোপালে গিরিবালা সিংহের বাসভবনে হানা দেন আধিকারিকরা। সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি মেলায় তাঁকে গ্রেফতার করা হয়।
গত ১২ মে ভোপালের শ্বশুরবাড়ি থেকে তরুণী ত্বিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। ঘটনার পর থেকেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। মৃতার পরিবারের তরফে সরাসরি অভিযোগ তোলা হয়, এটি কোনো সাধারণ আত্মহত্যা নয়। বিয়ের পর থেকেই পণের দাবিকে কেন্দ্র করে ত্বিশার ওপর দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হচ্ছিল। সেই অত্যাচার সহ্য করতে না পেরেই এই পরিণতি, কিংবা এর নেপথ্যে অন্য কোনো গভীর রহস্য রয়েছে। অন্যদিকে, শুরু থেকেই শ্বশুরবাড়ির পক্ষ থেকে এটিকে নিছক আত্মহত্যা বলে দাবি করা হচ্ছিল। প্রাক্তন বিচারক শাশুড়ি গ্রেফতার হওয়ার পর এবার এই মৃত্যুকাণ্ডের আসল সত্য সামনে আসবে বলে আশা করছে মৃতার পরিবার। ঘটনার তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই।
আরও পড়ুন - আক্রান্ত কর্মীদের হয়ে থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার বর্ষীয়ান সাংসদ সৌগত
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

অসমে গুরুতর বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৫ সদস্য!
Just now

সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে বাড়তে পারে মৃতের সংখ্যা, বুধের সকালেও চলছে উদ্ধারকাজ
2h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
3h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
16h ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
16h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
17h ago





