আক্রান্ত কর্মীদের হয়ে থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার বর্ষীয়ান সাংসদ সৌগত

আক্রান্ত কর্মীদের হয়ে নিমতা থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Sougata Ray)। তাঁকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজই শুধু নয়, ডিম ছুড়ে আক্রমণ করা হয়। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এই আক্রমণের তীব্র নিন্দা করেছেন তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায়। যদিও বিজেপি (BJP) নেতা দেবজিৎ সরকারের (Debjit Sarkar) দাবি করেন, এই ঘটনার সঙ্গে তাঁদের দল কোনওভাবেই যুক্ত নয়।
Sponsored

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) বার বার কর্মীদের সংযত থাকার নির্দেশ দিয়েছেন। বলেছেন, কেউ দোষ করলে আইনের মাধ্যমে পুলিশ-প্রশাসন ব্যবস্থা নেবে। তার পরেও দলের রাজ্য সভাপতির নির্দেশ অমান্য করে বিজেপির কর্মীদের ঔদ্ধত্য দেখা যাচ্ছে। বুধবার রাতে উত্তর দমদম পুরসভার তৃণমূলের জনপ্রতিনিধিদের বাড়ি বাড়ি গিয়ে আক্রমণ করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। সেই কারণেই বৃহস্পতিবার সকালে সাংসদ সৌগত রায়ের নেতৃত্বে জনপ্রতিনিধি এবং স্থানীয় তৃণমূল নেতারা নিয়ে থানায় অভিযোগ জানান। সেই সময় থানার বাইরে এবং থানা চত্বরের মধ্যে সৌগত রায় এবং উত্তর দমদম পুরসভার জন প্রতিনিধিদের উদ্দেশ্যে করে বিজেপির কর্মী-সমর্থকরা “চোর চোর” স্লোগান দিতে শুরু করেন। এরপরেই সৌগত রায়কে লক্ষ্য করে জটলার থেকে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। থানা চত্বরে উত্তেজনা ছড়ায়।
সৌগত রায়ের (Sougata Ray) বক্তব্য, “বুধবার পাঁচ জন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা হয়েছে। আমরা তাই নিয়ে অভিযোগ করতে গিয়েছিলাম থানায়। থানা থেকে বেরোনোর সময়ে বলছে চোর চোর। আমি বললাম, কাকে চোর বলছ? অসভ্যতা করছে, চিৎকার করছে। আসলে বিজেপির কোনও নিয়ন্ত্রণ নেই। আমি এই আক্রমণের কঠোর নিন্দা করছি।“ যদিও অভিযোগ উড়িয়ে বিজেপি নেতা দেবজিৎ সরকারের বলেন, এই ঘটনার সঙ্গে তাঁদের দল কোনওভাবেই যুক্ত নয়।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
4h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
17h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
17h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
17h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
17h ago
More from শিরোনাম
View All →
ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
18h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
18h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
19h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
20h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
20h ago
