Friday, June 19, 2026

নাড্ডার ‘গরম কথা’র পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের হুঁশিয়ারি চিঠি মুখ্যসচিবকে

Date:

Share post:

জে পি নাড্ডার হুমকির পরেই এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের কড়া এবং হুঁশিয়ারি চিঠি পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে। কিছুটা হুমকির সুর সেই চিঠিতে। বলা হয়েছে, এখনই রাজনৈতিক হিংসা বন্ধ করুন। নইলে সমস্যা বাড়বে। অর্থাৎ ভোটে হারার পরেই কেন্দ্রের বিজেপি সরকার দাঁত-নখ বের করে বাংলার সরকারের বিরুদ্ধে নেমে পড়ল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লা তাঁর চিঠিতে ভোট পরবর্তী হিংসা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। রাজ্য সরকারকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়ে ভাল্লা বলেছেন, অবিলম্বে রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিক সরকার। বলা সত্ত্বেও রিপোর্ট দেওয়া হয়নি। অবিলম্বে রিপোর্ট দেওয়া হোক। এ ব্যাপারে কোনওরকম ঢিলেমি হলে কড়া ব্যবস্থার মুখোমুখি হতে হবে রাজ্য সরকারকে।

আরও পড়ুন- জনদরবারে বাতিল মিঠুন টুইট করেই জবাব পেলেন

ভোটের ফলে হারার পর এখন কেন্দ্রের প্রশাসনকে নামিয়ে দিয়েছে কেন্দ্রের শাসক দল। কিছু জায়গায় শাসক দলের বিরুদ্ধে অভিযোগ থাকলেও বিজেপির বিরুদ্ধে খুন, আগুন লাগানো, ঘর ভাঙার অভিযোগ ও তথ্য প্রমাণ রয়েছে। তৃণমূল প্রশ্ন তুলেছে, এইসব বিজেপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো কেন্দ্রীয় সরকার!

আরও পড়ুন- হেরে গিয়েও বাঁকুড়ার মানুষের পাশে সায়ন্তিকা

Advt

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...