Wednesday, May 20, 2026

অধীর, দিলীপ, বাবুল, দেবশ্রীরা এখন ‘প্রাক্তন’ সাংসদ, নিজেদের কেন্দ্র হেরেছেন আরও ৯ জন

Date:

Share post:

রাজ্যে এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেলো ‘প্রাক্তন’ সাংসদের সংখ্যা৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় থেকে অপর কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি, সবাই এখন ‘প্রাক্তণ’৷ পাশাপাশি কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরিও ‘প্রাক্তণ’৷ আর বিজেপির মোট প্রাক্তনের লিস্ট তো লম্বা৷ তালিকা এই রকম:

◾মেদিনীপুরে দিলীপ ঘোষ

◾রায়গঞ্জে দেবশ্রী চৌধুরি

◾আসানসোলের বাবুল সুপ্রিয়

◾বালুরঘাটে সুকান্ত মজুমদার

◾বাঁকুড়ায় ডাঃ সুভাষ সরকার

◾বর্ধমান-দুর্গাপুরে এস এস আলুওয়ালা

◾বারাকপুরে অর্জুন সিং

◾বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ

◾হুগলিতে লকেট চট্টোপাধ্যায়

◾ঝাড়গ্রামে কুনার হেমব্রম

◾মালদহ উত্তরে খগেন মুর্মু

বিধানসভা ভোটের ফল বলছে ২০১৯-এর লোকসভা ভোটে জেতা এই সাংসদরা সবাই নিজেদের কেন্দ্রে পরাজিত হয়েছেন৷ ভোটারদের কাছে বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা হারিয়েছেন অধীর চৌধুরি, দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরি-সহ মোট ১৩ সাংসদ৷

০১৯- এর লোকসভা ভোটে ১৮ আসনে জিতেছিলো বিজেপি, তৃণমূল পায় ২২ আসন এবং কংগ্রেস ২টি৷ একুশের বিধানসভা ভোটে ওই সাংসদদের কেন্দ্রের ফলাফলের হিসাব বলছে, বিজেপি এ বার ৯টা লোকসভা আসনে তৃণমূলের থেকে বেশি ভোট পেয়েছে। ২০১৯-এর ঠিক অর্ধেক। আর তৃণমূল এগিয়ে রয়েছে ৩৩টা লোকসভা আসনে। দিলীপ ঘোষ ভোটপ্রচারে বলেছিলেন, “উনিশে হাফ, একুশে সাফ”। হিসাব দেখাচ্ছে, তৃণমূলের আসন বাড়লেও বিজেপি এবার ‘হাফ’ হয়ে গিয়েছে৷ ২০১৯- এর ১৮, আজ ৯-এ ঠেকেছে৷

ওদিকে, লোকসভা ভোটে তৃণমূল যে ২২টা আসন জিতেছিল, তার মধ্যে ২০টায় এ বারও এগিয়ে আছে। ‘খারাপ’ ফল শুধু আরামবাগ আর কাঁথি লোকসভা কেন্দ্রে৷ তৃণমূল এই দুই কেন্দ্রে এ বার পিছিয়ে গিয়েছে, অনেকটাই এগিয়ে বিজেপি। পাশাপাশি বিজেপি ২০১৯-এ জেতা ১৮ লোকসভা আসনের মধ্যে ১১টা একুশের ভোটে তৃণমূলের কাছে খুইয়েছে৷

Advt

 

Related articles

অস্ত্র আইনে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ক্ষুব্ধ মালা, আত্মসমর্পণের পরে জামিন

অস্ত্র আইনে মামলা রুজু। আত্মসমর্পণ করে জামিন পেলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ করেন মালা...

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই

এসএসসিতে নিয়োগ মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। গ্রুপ-ডি...

অভিষেকের সম্পত্তির তালিকা বিজেপির নেতারা প্রকাশ করছেন না, স্পষ্ট করলেন কুণাল

রাজ্যে বিধানসভা নির্বাচনের একটি উপনির্বাচন এখনও বাকি। ভোট পরবর্তী হিংসায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে একের পর এক...

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...